‘রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদরা করবে, ১৫ বছর অপেক্ষার সময় নেই’
রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের দায়িত্ব। সংস্কারের জন্য মাসের পর মাস সময় নেয়া ঠিক হবে না। তাই দ্রুত নির্বাচনের রূপরেখা তৈরি করতে তাগিদ দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল জুমুয়াবার (২৫ অক্টোবর) নয়াপল্টনে এক আলোচনা সভায় এসব কথা বলেছে সে।
গয়েশ্বর চন্দ্র বলেছে, সুষ্ঠু নির্বাচন বর্তমানে প্রধান ইস্যু। এ ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যুতে মনোযোগ দিলে কোন দাবিই পূরণ হবে না।
সে বলেছে, রাষ্ট্র সংস্কার রাজনীতিবিদদের দায়িত্ব। সংস্কারের জন্য মাসের পর মাস সময় নেয়া ঠিক হবে না। যদি মনে করেন কয়েকজন ছাত্র মিলে আপনাদের ক্ষমতায় বসিয়েছেন তাহলে ভুল করবেন; হোঁচট খাবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব শ্রেণিপেশার মানুষের দীর্ঘ বছরের আন্দোলনের চূড়ান্ত ফল।
নির্বাচনের জন্য আরও ১৫ বছর অপেক্ষা করার সময় জনগণের নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেছে, আপনাদের সবকিছুতেই আমরা আলহামদুলিল্লাহ বলবো, তার একটা সময়সীমা থাকবে, ধৈয্যের একটা সময়সীমা আছে। দ্রুত নির্বাচনের রুপরেখা তৈরি করুন, পরে বাকি কাজ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।