রাষ্ট্র সংস্কারের বিষয়ে তাড়াহুড়া করা উচিত নয় -সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা শেষ পর্যায়ে। বিচার বিভাগ নিয়ে আলোচনা শুরু হবে। ধারাবাহিকভাবে অন্যান্য কমিশন নিয়ে আলোচনা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেওয়ার আগে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যেহেতু রাষ্ট্র সংস্কারের বিষয়, তাই তাড়াহুড়া করা উচিত নয়।
সালাহউদ্দিন বলেন, বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠনসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তবে সব কিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।