রাষ্ট্রের নাম ও চার মূলনীতি পরিবর্তনের বিরুদ্ধে বাসদ
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাষ্ট্রের নাম ও রাষ্ট্রের চার মূলনীতি পরিবর্তনের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে শেষে তিনি এই কথা জানান।
তিনি বলেন, ‘কিছু বিষয় আছে যা নিয়ে রাজনৈতিক দলগুলো কোনদিনও ঐকমত্যে আসতে পারবে না। কিছু জায়গায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া যাবে।’
সংলাপের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রের নাম পরিবর্তনের বিরোধিতা করেছি। রাষ্ট্রের চার মূলনীতি পরিবর্তনের বিরোধিতা করেছি। সংবিধানে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু না রাখার দাবি জানানো হয়েছে।
বজলুর রশীদ আরও বলেন, সংবিধান সংস্কার করতে হবে, তবে পুনর্লিখন বা নতুন নয়। গণপরিষদ বা সংবিধান সভার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ স্থানীয় সরকারও দুবারের বেশি হতে পারবে না- এই প্রস্তাব দেয়া হয়েছে।
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভোটারের বয়স ও জনপ্রতিনিধির বয়স যা আছে তাই থাকুক চাই। সেইসঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন চাই। ডিসেম্বরের আগেই নির্বাচন চেই আমরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।