রাষ্ট্রপতি সম্পর্কে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত -প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল 'রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে 'মিথ্যা' বলেছেন' বলে যে বক্তব্য দিয়েছেন তার সাথে সরকার একমত।
তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর আগে (রাষ্ট্রপতি সম্পর্কে) যা বলেছেন তার সাথে সরকার একমত...(তবে) রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।'
ড. আসিফ নজরুল গত সোমবার বলেছেন যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 'তাঁর কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই' মর্মে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।
আইন উপদেষ্টা তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, '৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি নিজেই বলেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।' তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।'
তিনি যোগ করেন, '৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে কী করবেন তা নির্ধারণ করতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে উপদেষ্টার এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের মতামত বা রেফারেন্স জানতে চেয়েছিলেন। এরপর প্রধান বিচারকসহ আপিল বিভাগের সকল বিচারক একটি মতামত দিয়েছেন। সেই মতামতের প্রথম লাইনটি ছিল, 'যেহেতু দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন...।'
আইন উপদেষ্টা বলেন, রেফারেন্সে তৎকালীন প্রধান বিচারক ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারকর স্বাক্ষর রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)