বিশ্বসন্ত্রাসী ইসরাইলের বর্বরতা:
গাজায় যত্রতত্র দেখা যায় যুদ্ধাহত হাত-পা-বিহীন মানুষ
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক বছর ধরে ভয়াবহ বর্বরতা চালিয়ে আসছে দখলদার বিশ্বসন্ত্রাসী ইসরায়েল। দখলদারদের হামলায় এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আহতদের মধ্যে অনেকেরই জীবন বাঁচাতে হাত বা পা কেটে ফেলতে হয়েছে। গাজায় এখন এত সংখ্যক মানুষের অঙ্গহানি হয়েছে যে, যত্রতত্র হাত বা পা-বিহীন মানুষ দেখা যায়। আর এই বিষয়টিও এখন সেখানকার মানুষের জন্য সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে।
তালা হাজরাল্লাহ, ২২ বছর বয়সী এই যুবক গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসির বাসিন্দা। তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, গাজায় এখন গুরুতর জখমসহ মানুষকে অহরহ দেখা যায়। যাদের অনেকের কোনো না কোনো অঙ্গ নেই।
তিনি বলেছেন, আগে যখন কাউকে হাত অথবা পা ছাড়া দেখা যেত বিষয়টি অস্বাভাবিক এবং অন্যরকম ছিল। কিন্তু এখন এটি পুরোপুরি স্বাভাবিক।
হাজরাল্লাহ জানিয়েছেন, ইসরায়েলি হামলায় যারা আহত হয়েছেন শুধুমাত্র তারাই যে কষ্ট ভোগ করছেন তা নয়। শারীরিকভাবে অসুস্থ এবং রোগাক্রান্ত মানুষও বিনা চিকিৎসায় ধুঁকছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৭১৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যদিও মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। কারণ হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন। এছাড়া অনেক মানুষের কোনো খোঁজ খবর নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)