রাষ্ট্রপতির আদেশে সাংবিধানিক সংস্কার, ভিন্ন মত বিশেষজ্ঞদের
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মতভেদ রয়েই গেছে। বিএনপিসহ সমমনা দলগুলো সাংবিধানিক সংস্কারের ভার পরবর্তী সংসদের ওপর দেওয়ার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে জামাত ও এনসিপি কয়েকটি দল নির্বাচনের আগেই সংস্কারের বাস্তবায়ন চাইছে। এমন পরিস্থিতিতে সমাধান খুঁজতে আইন বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সর্বশেষ, গত রোববারের বৈঠকে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের নতুন পথ বের করেছে কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, যেসব সংস্কার প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, সেগুলো দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ ছাড়া সাংবিধানিক সংস্কারগুলোও রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার পরিকল্পনা চলছে।
বৈঠকে অংশ নেয়া একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই। কিন্তু আগামী নির্বাচনের আগেই এটা বাস্তবায়নের পথ বের করতে হবে। সীমাবদ্ধতার মধ্যে সমাধান বের করার চেষ্টা করতে হচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যায়। তবে পরবর্তী সংসদ তা গ্রহণ করবে কি না, এটি একটি প্রশ্ন। এ ছাড়া আইনগত চ্যালেঞ্জ এলে টিকে থাকার ঝুঁকিও থেকে যাচ্ছে। অবশ্য নির্বাচনের পরও এসব নিয়ে আর্জির সুযোগ থাকবে। তিনি আরও বলেন, সাংবিধানিক সংস্কারে রাষ্ট্রপতির আদেশটি হবে ডিক্লারেশন অব ইনডিপেনডেন্টের অধীনে, প্রভিশনাল কনস্টিটিউশন করা হয়েছে যেমনভাবে, ঠিক তেমনভাবে। আর এ সংস্কারের আদেশ হবে জুলাই ডিক্লারেশনের অধীনে। এমন আদেশ প্রক্রিয়াকে নতুন উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর এটা হবে নতুন সাংবিধানিক ব্যবস্থা। কারণ, লিখিত সংবিধানের অনেক কিছুই তো এখন অকার্যকর।
এই আদেশ ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য কী- এমন প্রশ্নে তিনি বলেন, এটা হবে এক্সট্রা অর্ডিনারি কনস্টিটিউশনাল ডিসপেনসেশন। সেই ডিসপেনশনের আলোকে এটা করার ক্ষমতা আছে তাদের। এটাকে রেভল্যুশনারি কনস্টিটিউশনিজম বলা যায়।
এদিকে রাষ্ট্রপতির আদেশে সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে প্রবীণ আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, বিদ্যমান সংবিধানের আলোকে এটা সম্ভব নয়। ১০ এপ্রিল প্রোক্লেমেশন অব ইনডিপেনডেন্ট হয়েছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেটি করেছিলেন। কিন্তু এ সময়ে আমি-আপনি বা দু-তিনজন বসে বলাটা ভিন্ন বিষয়। এগুলো সংবিধানে নেই। এখন ওনারা (সরকার) যদি মনে করেন, সাংবিধানিক আইন বলে কিছু নেই। আমরা যেটা বলব, সেটাই সংবিধান। তাহলে তো কিছু বলার নেই।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।