রাশিয়ার সঙ্গে চারটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের চুক্তি সই করলো ইরান
, ০৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কর্পোরেশন রোসাটমের সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে ইরান। গত জুমুয়াবার (২৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।
রোসাটম এই প্রকল্পটিকে ‘কৌশলগত’ বলে বর্ণনা করেছে। গত বুধবার মস্কোতে অ্যাটম এক্সপো-২০২৫ প্রদর্শনীতে এ চুক্তি সই হয়।
ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে ২০২৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। এর মধ্য দিয়ে তেহরানের ওপর পূর্বের নিষেধাজ্ঞা বহাল হবে।
মস্কোর জাতিসংঘের দূত বলেছে, রাশিয়া স্ন্যাপব্যাক পদ্ধতিকে অবৈধ বলে মনে করছে। এটির কোনো আইনি ভিত্তি নেই।
আইআরএনএ জানিয়েছে, জেনারেশন ৩ প্ল্যান্টগুলো দক্ষিণ-পূর্ব হরমোজগান প্রদেশের সিরিক অঞ্চলে ৫০০ হেক্টর জমিতে নির্মিত হবে। এখানে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
রোসাটম প্রধান আলেক্সি এবং ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মুহম্মদ ইসলামির মধ্যে এই চুক্তি সইয়ের পর কর্মকর্তারা বলছে, এটি শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার প্রতি দুই দেশের প্রতিশ্রুতির প্রতিফলন।
গত জুমুয়াবার এক বিশেষ সাক্ষাৎকারে মুহম্মদ ইসলামি রুশ সংবাদমাধ্যম আরটিকে বলেন, বিদেশি চাপ নির্বিশেষে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)