রাফাহ খালি করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল
গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাফাহ থেকে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে দখলদার ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছে।
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের সেই পরিকল্পনায় কি আছে বা কিভাবে রাফাহ থেকে প্রায় ১৫ লাখ মানুষকে সরিয়ে সেখানে অভিযান চালানো হবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ওই মার্কিন কর্মকর্তা। সে জানিয়েছে, তবে দখলদার কাপুরুষ ইসরায়েলি পরিকল্পনা রাফাতে অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান তা পরিবর্তন করতে পারেনি।
ওই কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনো মনে করে, রাফায় বিশ্ব সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি অভিযান অঞ্চলটিতে কেবল আরও বিপুল পরিমাণ নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের প্রাণহানিই বাড়াবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি পরিকল্পনার প্রতিক্রিয়ায় কি জবাব দিয়েছে, তা জানায়নি ওই মার্কিন কর্মকর্তা।
পরগাছা ইসরায়েলের ইহুদীবাদী প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু একাধিকবার রাফায় অভিযানের ব্যাপারে নিজের অবস্থান ব্যক্ত করলেও মার্কিন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র শুরু থেকেই উপরে উপরে বিষয়টির বিরোধিতা করে জনসমর্থন আদায় করার চেষ্টা করছে। অন্যদিকে পরগাছা দখলদার ইহুদীবাদী প্রধানসন্ত্রাসী নেতানিয়াহুকে সবধরণের সহযোগিতা করে যাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করার পর থেকেই অঞ্চলটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে সরে লোকজন দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নেয়। এরই মধ্যে সেখানকার মানবিক পরিস্থিতি মানবেতর হয়ে উঠেছে। জাতিসংঘের অঙ্গসংগঠনগুলো বলছে, গাজায় একধরনের দুর্ভিক্ষ চলছে। ফলে দখলদার ইসরায়েলের রাফা অভিযান কেবল বেসামরিক প্রাণহানিই বাড়াবে।
এদিকে, মার্কিন সন্ত্রাসী পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন অভিযোগ করেছে, গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত জুমুয়াবার অ্যারিজোনায় এই অভিযোগ করে। ব্লিঙ্কেন বলেছে, ‘আমরা অপেক্ষা করছি যে, কার্যত তারা (হামাস) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে হ্যাঁ-সূচক উত্তর দেয় কি না। এই মুহূর্তে বাস্তবতা হলো, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বিষয়টিই হলো হামাস।’
ব্লিঙ্কেন যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়ার পেছনে হামাসকে দায়ী করলেও গোষ্ঠীটির শীর্ষ নেতারা মনে করে, দখলদার ইসরায়েলই যুদ্ধবিরতি আলোচনাকে পথচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে হামাস নেতা হোসসাম বাদরান এএফপিকে বলেন, ‘এর আগের দফার (যুদ্ধবিরতি) আলোচনায়ও নেতানিয়াহু বাধা হিসেবে হাজির ছিলো..এবং এটা পরিষ্কার যে, এখনো সেই বাধা হিসেবে হাজির।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।