রাজশাহী সফরে ১৩১৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
, ০৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯০ শামসী সন, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
পাঁচ বছর পর আজ রোববার রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার প্রকল্প কাজের উদ্বোধন করবেন। সেই সঙ্গে মাদ্রাসা মাঠে (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে) জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে মোট ৩১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে। আর ৬টির কাজ চলমান। তাদের ধারণা, প্রধানমন্ত্রী আরও কিছু প্রকল্প ঘোষণা করতে পারেন। কারণ, রাজশাহীতে উন্নয়ন হলেও সেভাবে কর্মসংস্থান এখনো তৈরি হয়নি। সামনে জাতীয় নির্বাচন। এ উপলক্ষে নেতাদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি ভোট চাইবেন। সেই সঙ্গে এই অঞ্চলের আরও উন্নয়ন করার জন্য তিনি অঙ্গীকার করবেন।
আওয়ামী লীগ ও সরকারি সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী রাজশাহীতে ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এগুলোর মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ (৫ কোটি টাকা), শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ (৪ কোটি), মোহনপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ (প্রায় ৪১ কোটি), ভদ্রা মোড় রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেনের সড়ক ও বিভাজক নির্মাণ (প্রায় ৫৬ কোটি), বন্ধ গেট-সিটি বাইপাস পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়ক ও বিভাজক নির্মাণ (প্রায় ৪৫ কোটি), হাই-টেক পার্ক থেকে ঢালুর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ (১৩ কোটি), কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়ক প্রশস্ত করা ও উন্নয়নকাজ (১৩১ কোটি), পুঠিয়া-বাগমারা মহাসড়ক প্রশস্ত ও উন্নয়ন (প্রায় ১১৭ কোটি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারণ (১০ কোটি), রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর নির্মাণ (প্রায় ২১ কোটি), রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন প্রকল্প (১৪ কোটি), ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন (২২ কোটি), রাজশাহী সরকারি শিশু হাসপাতাল (প্রায় ২৩ কোটি), রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ (১৫ কোটি), রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ (প্রায় ১৩ কোটি), রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয়তলা দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণ (৫ কোটি), চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মাণ (১৭ কোটি), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহুমুখী ভবন নির্মাণ (প্রায় ৯ কোটি), রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নির্মাণ (৪ কোটি), চারঘাট ও বাঘায় পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণ প্রকল্প (প্রায় ৩৫০ কোটি), চারঘাট-বাঘায় ভূমি পুনরুদ্ধার ও নদীর নাব্যতা বৃদ্ধির জন্য পদ্মা খনন প্রকল্প (প্রায় ৩৪৫ কোটি), তানোরে সড়ক নির্মাণ (২১ কোটি), বাগমারার ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক নির্মাণ (২২ কোটি), রাজশাহী পিটিআইয়ের তিনতলা বহুমুখী মিলনায়তন নির্মাণ (প্রায় ৯ কোটি) এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রকল্প নির্মাণ ( প্রায় ৩ কোটি)।
এ ছাড়া প্রধানমন্ত্রী রাজশাহীর ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ছয়টির প্রকল্প ব্যয় ৩৭৬ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকা। এগুলো হচ্ছে ২৪ কোটি টাকা ব্যয়ে রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন, আট কোটি টাকা ব্যয়ে রাজশাহী আঞ্চলিক পিএসসি অফিস ভবন নির্মাণ, ৫৩ কোটি টাকা ব্যয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামান বালক উচ্চবিদ্যালয়ের ১০ তলা ভবন নির্মাণ, ৬২ কোটি টাকা ব্যয়ে শহীদ জননী জাহানার ইমাম বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ তলা ভবন নির্মাণ, ১৬৩ কোটি.৯৪ কোটি টাকা ব্যয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ, ৬৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












