মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

রাজশাহীতে ৫ বছরে ১২ শতাংশের বেশি ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, সকাল ৭:১০
রাজশাহীতে ৫ বছরে ১২ শতাংশের বেশি ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ

রাজশাহী সংবাদদাতা:
পাঁচ বছরে ১২ শতাংশের বেশি ধান সংগ্রহ করতে পারেনি রাজশাহী খাদ্য বিভাগ। নানা ভোগান্তির কারণে সরকারি গুদামে ধান বিক্রিতে অনীহা কৃষকদের।
খাদ্য বিভাগ সূত্র জানায়, ২০২০-২১ মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৯ হাজার ৮৪৫ মেট্রিকটন। এ বছর সংগ্রহ করা হয় এক হাজার ১০৮ মেট্রিকটন। যা লক্ষ্যমাত্রার ১.২২ শতাংশ।
২০২১-২২ মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৩ হাজার ৪০৪ মেট্রিকটন। এ বছর সংগ্রহ করা হয় পাঁচ হাজার ৫৭৫ মেট্রিকটন। যা লক্ষ্য ১২ শতাংশ।
২০২২-২৩ মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৫ হাজার ৭৬৭ মেট্রিকটন। এ বছর সংগ্রহ করা হয় মাত্র ৭ মেট্রিকটন। যা লক্ষ্যমাত্রার ০.১৫ শতাংশ।
২০২৩-২৪ মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩১ হাজার ৫৫৬ মেট্রিকটন। এ বছর সংগ্রহ করা হয় ৩ হাজার ৪৮২ মেট্রিকটন। যা লক্ষ্যমাত্রার ১১ শতাংশ।
সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৬ হাজার ৩৫৯ মেট্রিকটন। এ বছর এখন পর্যন্ত সংগ্রহ করা হয় ৩৯৫ মেট্রিকটন। যা লক্ষ্যমাত্রার ০.৭ শতাংশ।
খোঁজ নিয়ে দেখা গেছে, বিভাগে চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহে ভাটা পড়েছে। সরকারি বেঁধে দেওয়া ১৩২০ টাকা মন ধানের বিপরীতে কৃষক বাজারে পাচ্ছে ১৫ থেকে ১৬শ টাকা। বাজারদর বেশি হওয়ায় গুদামে আমন ধান দিতে আগ্রহ নেই কৃষকদের। এ অবস্থায় ধান-চাল সংগ্রহ অভিযান অনেকটা ব্যর্থ সরকারি গুদামগুলোতে।
এনামুল হক নামের এক কৃষক বলেন, সরকারের কাছে বিক্রি করার চেয়ে বাহিরে বিক্রি করাই ভালো। সরকার দাম দিবে ১৩২০ টাকা আর বাহির দেড় হাজার টাকার ওপরে। তাও আবার বাকিতে কিনবে দরকার। আর বাহিরে নগদ।
তিনি আরও বলেন, আমরা ঋণ করে ধান চাষ করি। ফলে ধান ওঠামাত্র পাওনাদার চলে আসেন। তাহলে কীভাবে সরকারের কাছে ধান দিবো? তাই আমরা বাইরের ধান বিক্রি করি।
পবার কৃষক আলিমুদ্দিন বলেন, আমরা তো বাইরে বেশি দাম পাচ্ছি। তাহলে লোকসান করে ক্যানো কম দামে সরকারের কাছে দিবো। সরকারের কাছে ধান বিক্রি করার চেয়ে খোলা বাজারে ধান বিক্রিতে ঝামেলা কম, দামও বেশি।
রাজশাহীর এফএম অটোরাইস মিলের মালিক মতিউর রহমান বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে চাল সরবরাহ করতে গিয়ে বিপাকে মিলারা। গুনতে হচ্ছে লোকসান। লাইসেন্স বাঁচাতে বাধ্য হয়ে সরকারকে চাল দিচ্ছেন।
তবে বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা মাইন উদ্দিন বলেন, বাজারে ধানের দাম বেশি ভয় কৃষকের আগ্রহ কমছে। তবে এ বিষয় নিয়ে সরকার কাজ করছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ অধ্যাপক আমিনুল হক বলেন, সাধারণত সরকার ধান উঠার ১০-১৫ দিন পরে ধান কেনে। এতে করে দেরি হয়ে যায়। পাশাপাশি দামও কম দেওয়া হয়। এ জন্য কৃষক আগ্রহ হারাচ্ছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে