ভুট্টার হাইব্রিড বীজ এখন দেশেই উৎপাদন
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ছয় বছরে পণ্যটির উৎপাদন প্রায় ৪৬.৫০ শতাংশ বা প্রায় দেড়গুণ। এর বিপরীতে বিদেশ থেকে ভুট্টা আমদানি কমেছে তিন গুণ বা সাড়ে ৬৫ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, অন্য ফসলের তুলনায় বেশি লাভ ও আবাদ পদ্ধতি সহজ হওয়ায় কৃষকেরা দিন দিন ভুট্টা চাষে ঝুঁকছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যানুসারে, গত ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রায় ৫ লাখ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়, ফলন পাওয়া যায় প্রায় ৪৭ লাখ টন। ছয় বছর পর ২০২৩-২৪ অর্থবছরে ভুট্টা উৎপাদন বেড়ে ৬৮ লাখ ৮৪ হাজার টন ছাড়িয়ে যায়। এ সময়ে আবাদি জমির পরিমাণ ২৬ শতাংশ বেড়ে হয় ৬ লাখ ৪২ হাজার হেক্টর। খাতসংশ্লিষ্টরা আরও জানান, দেশে ভুট্টার বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ টন। বর্তমানে চাহিদার বেশিরভাগই স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ হচ্ছে; বাকি অংশ আমদানি করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১৩ লাখ ২৩ হাজার টন ভুট্টা আমদানি হয়েছিল। যা সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কমে ৪ লাখ ৫৬ হাজার টনে নেমে এসেছে। দেশে ফলন বাড়ায় ভুট্টা আমদানি ব্যাপকভাবে কমেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের তথ্যমতে, গমের মতো ফসলের তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি হয়। এতে কম পরিচর্যা লাগে। যে কোনো উঁচু জায়গায় চাষ করা যায়। ফলন বেশি হয় এবং মাড়াই প্রক্রিয়াও বেশ সহজ। এ ছাড়া একই জমিতে সাথি ফসলও চাষ করা যায়। মূলত এসব সুবিধার কারণেই কৃষকেরা ভুট্টা চাষে এখন বেশি আগ্রহী। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাপ, খরা ও লবণাক্ততা সহিষ্ণু গম ও ভুট্টার জাত উদ্ভাবন করে আসছে প্রতিষ্ঠানটি। এ যাবৎ ভুট্টার ২৯টি নতুন জাত (২০টি হাইব্রিড, ৯টি কম্পোজিট) উদ্ভাবন করা হয়েছে। সারাদেশে ২০২২-২৩ অর্থবছরে ৬.০৫ হেক্টর জমিতে ভুট্টার ফলন হয়েছে ৬৪ লাখ মেট্রিক টন।
উচ্চ ফলনশীল ভুট্টার জাত ও প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির ভুট্টা প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার ভাষ্য, ‘ধান ও গমের তুলনায় ভুট্টার ফলন বেশি পাওয়া যায়। তাপমাত্রা বাড়লেও ভুট্টার উৎপাদনে সমস্যা হয় না। অন্যদিকে চাহিদা থাকায় গত কয়েক বছর ধরে কৃষকেরা ভুট্টার ভালো দাম পাচ্ছেন। এতে প্রতি বছর আরও বেশি জমিতে ভুট্টার আবাদ করছেন তারা।’
তিনি আরও বলেন, বাজারে অনেক ভেজাল বীজ আসছে। এতে ভুট্টার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। তাই আমদানিকৃত ভেজাল বীজ বিক্রি বন্ধে ও দেশে উৎপাদিত ভুট্টার হাইব্রিড বীজে সরকারি বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












