রাজবাড়ীতে লিচুর বাম্পার ফলন
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০১ জুন, ২০২৪ খ্রি:, ১৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজবাড়ী জেলার শতাধিক চাষি সবজি ক্ষেতের মধ্যে শত শত লিচু গাছ রোপন করে উন্নত জাতের লিচু চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
রাজবাড়ী জেলায় এ বছর কদমী, মোজাফফরপুরী, চায়না-৩, বোম্বাই এলাচি ও পাতি-এ পাঁচ ধরনের লিচুর চাষ হয়ে থাকে। রাজবাড়ীতে অন্যান্য ফসলের চাষ বাদ দিয়ে চাষিরা এখন লিচু চাষে আগ্রহী হয়েছেন। প্রতি বছর এক একটি বাগান চার থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হয়। তাই চাষিরা কোথাও একটু খালি জায়গা পেলেই সেখানেই কদমী লিচুর বাগান তৈরি করছেন।
জানা গেছে, এ বছর জেলায় বিভিন্ন জাতের ৮০টি লিচুর বাগান আছে। তাতে প্রায় শত হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। প্রাকৃতিক কোনো ধরনের দুর্যোগ না হলে এবার ৩৬০ টন লিচু উৎপাদন হবে। যার বাজার মূল্য ৩০ থেকে ৩২ কোটি টাকা। কোনো প্রকার রাসায়নিক বিষমুক্ত রাজবাড়ীর লিচু আকারে বড় ও রসালো আর রঙ লাল টকটকে হওয়ায় চাহিদাও ভালো। ভৌগলিক কারণে রাজবাড়ীর লিচু অন্য জেলার আগেই বাজারজাত করা যায়। দাম ভালো পাবার কারণে রাজবাড়ীতে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে লিচু চাষ। রাজবাড়ীর লিচুর কদর দিনাজপুরের লিচুর মতোই।
রাজবাড়ী সদরের চন্দনী ইউনিয়নের আর্দশ কৃষক জেলা পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিন সেখ চলতি মৌসুমে তার এক একর জমিতে সব গাছেই থোকায় থোকায় লিচু ধরেছে। প্রতিটি গাছেই প্রায় ১০ হাজার পিস করে লিচু ধরেছে। উন্নত জাতের লিচুর বাগান করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন তিনি। তার দেখাদেখি অনেকেই এ বছর লিচুর বাগান করে প্রথম বছরেই লাভের মুখ দেখছে।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সদর উপজেলা কৃষি অফিসার জনি খান জানান, এ বছর খরায় লিচুর প্রচুর মুকুল ঝরে পরলেও যা ছিল তাতেই ফলন ভাল হয়েছে। রাজবাড়ীর মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য উযোগী। তাই চাষীরা আগ্রহী হচ্ছে। এ বছর কদমী লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ৫৫০ থেকে ৬০০ টাকায়। পাতি লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ৪০০ থেকে ৪৫০ টাকায়। ভালো দাম পেয়ে খুশি লিচু চাষিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)