রাজনৈতিক ‘অনিশ্চয়তায়’ বিনিয়োগ থামিয়ে রেখেছে ব্যবসায়ীরা -কোরীয় রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে রাজনৈতিক ‘অনিশ্চয়তা’ যে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যে প্রভাব ফেলছে, এক অনুষ্ঠানে তা সামনে এনেছে ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক।
গত বৃহস্পতিবার ঢাকায় ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওকাব) আয়োজিত ‘মিট দ্য ওকাব’ অনুষ্ঠানে এক প্রশ্নে সে বলেছে, বাংলাদেশ এখন অন্তর্র্বতী সরকারের অধীনে রয়েছে।
“যখনই আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি, সমস্যাটা দেখি, তারা বিনিয়োগ থামিয়ে রাখার চেষ্টা করছেন। ঘটনা কোন দিকে গড়া তার প্রতীক্ষায় আছেন তারা।”
রাষ্ট্রদূত বলেছে, “আপনি যদি তথ্য দেখে তাহলে বুঝবেন, বেসরকারি খাতে বিনিয়োগ এবং ব্যয়ের প্রবৃদ্ধি কমে গেছে। বেসরকারি বিনিয়োগ ও ব্যয়ের এমন সংকোচন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ করে দেবে।
“রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা আমাদের দুদেশের জন্য সমস্যা তৈরি করছে। রাজনৈতিক বিষয়গুলো আমাদের স্পষ্ট হওয়া দরকার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।