বিআইডিএসের সম্মেলনে বক্তারা:
রাজনীতি সম্পূর্ণ ধনিক শ্রেণীর দখলে চলে গেছে
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভোটাধিকার মানে কেবল পাঁচ বছরে একদিন লাইনে দাঁড়ানো নয়, বরং প্রতিটি ধাপে জবাবদিহিতা, অংশগ্রহণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ প্রত্যাশা বারবার ব্যাহত হয়েছে। ভোটে নির্বাচিত নেতারা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার কেন্দ্রীকরণে ঝুঁকেছেন। সময়ের সঙ্গে সঙ্গে সংসদ প্রায় সম্পূর্ণভাবে ধনী শ্রেণীর দখলে গেছে। বিরোধী দলগুলো সংসদকে কার্যকর করার পরিবর্তে অনুপস্থিত থেকেছে, আর নাগরিকরা দলীয় প্রতীকনির্ভর রাজনীতির কারণে নিজেরাই বহু সময় প্রার্থীর সততা বা সক্ষমতার প্রশ্নকে পাশে সরিয়ে রেখেছেন। এসব কর্মকা-ে অনেক সময় সম্মতি উৎপাদন করেছেন দেশের সুশীল সমাজ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পিছিয়ে পড়ার পেছনে অনেকাংশে এ বুদ্ধিজীবীরাই দায়ী। নাগরিক হিসেবেও এখন আমাদের সময় এসেছে আত্মবিশ্লেষণ করার।
রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন বক্তারা।
বর্তমানে সংসদ সম্পূর্ণ ধনিক শ্রেণীর দখলে চলে গেছে বলেও মন্তব্য করেছেন রেহমান সোবহান। তিনি বলেন, ১৯৭০ সালে যারা নির্বাচন করেছেন তাদের অনেকেই বাস ও রিকশায় চড়ে এলাকায় যেতেন। তাদের সম্পদ সীমিত ছিল। আজ কেউ নির্বাচন করার কথা কল্পনাও করতে পারেন না নিজের পাজেরো ছাড়া। আর ভোটে জিতলে তারা আরো একটি শুল্কমুক্ত পাজেরো পাবেন, এটাই সুবিধা। এভাবে নির্বাচন প্রক্রিয়ার সামাজিক চরিত্রই পুরোপুরি বদলে গেছে। এখন নির্বাচনে দাঁড়াতে হলে বিপুল অর্থ লাগে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)