রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিলো আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনীতিতে ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গত শনিবার (৫ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি।
ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা।
পোস্টে বলা হয়, ‘আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।