রাজধানীর ৪ হাসপাতাল থেকে দালালচক্রের ৪২ জন গ্রেপ্তার
, ১৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ আশির, ১৩৯১ শামসী সন , ০১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ লক্ষ্যে শেরেবাংলা নগর এলাকার চারটি হাসপাতাল থেকে মোট ৪২ জন দালালকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য জানান।
নাজমুল্লাহেল ওয়াদুদ বলেন, র্যাব দেশজুড়ে অনিয়ম রোধে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে র্যাব-২ এর পক্ষ থেকে অভিযান চালানো হয়। আমরা জানতে পেরেছি, রোগীরা যখন হাসপাতালে প্রবেশ করেন তখন দালালরা তাদের টার্গেট করেন এবং পিছু নেন। তখন তাদের বোঝানো হয় এখানে ভালো ডাক্তার নেই, চিকিৎসা নেই। এসব বলে তাদের বাইরের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, রোগীরা যখন ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হন তখন এই দালালরা জোর করে প্রেসক্রিপশনটা নিয়ে তার ছবি তোলেন। এসবের ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। দালালরা দেখে যে ডাক্তাররা তাদের টার্গেট দেওয়া ওষুধ লিখেছেন কি না। এছাড়া তারা রোগীদের বাইরে যেসব ডাক্তারদের কাছে নিয়ে যান তাতে বিভিন্ন সময়ে ভুল চিকিৎসার ফলে মৃত্যুর মতো ঘটনা ঘটে। আমরা চাই প্রাইভেট হাসপাতালের এসব দৌরাত্ম্য বন্ধ হোক এবং সরকারি হাসপাতালের যে এজেন্ডা তা বাস্তবায়ন হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি সম্প্রসারণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেটে আধুনিক গণপরিবহনসহ যোগাযোগ অবকাঠামোতে যা থাকছে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)