রাজধানীতে ১৬০০ রাউন্ড গুলিসদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর শাহ আলী থানার চিড়িয়াখানা রোড থেকে ১ হাজার ৬০০ রাউন্ড গুলিসদৃশ ধাতব বস্তু উদ্ধার করেছে পুলিশ। তারা বলছে, এগুলো ফাঁকা গুলির জন্য ব্যবহার হয়ে থাকে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৭টার দিকে রোড ডিভাইডারের ওপর কাগজের প্যাকেটে এসব ধাতব বস্তু পাওয়া যায়। পরে শাহ আলী থানা-পুলিশ তা জব্দ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সহকারী কমিশনার (দারুস সালাম জোন) মফিজুর রহমান পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এগুলো দেখতে সোনালি রঙের, সম্মুখভাগ লাল রঙের। প্রতিটি বস্তু আনুমানিক ০.৫০ ইঞ্চি লম্বা। এর গায়ে কিছু লেখা বা খোদাই করা নেই। ধারণা করা হচ্ছে এগুলো ব্ল্যাংক ফায়ারের জন্য ব্যবহৃত ‘গুলি বিশেষ’।
ধাতব বস্তুগুলো কী- তা জানতে আদালতের মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার পাঠানো হবে বলে জানান সহকারী কমিশনার মফিজুর রহমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।