রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর নতুনবাজারের বারিধারা এলাকায় ময়লার ডিপোর সামনে ময়লা ফেলা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে তৌহিদ নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তৌহিদ হোসেনের সহকর্মী কামরুল ইসলাম জানান, নতুনবাজারের বারিধারা এলাকায় ময়লা ফেলা নিয়ে স্থানীয় স্থানীয় হেলাল গ্রুপের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে রোববার রাতে হঠাৎ ডিপোতে ময়লা ফেলতে গেলে অতর্কিত গুলি চালানো হলে তৌহিদের পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক বলেন, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।