রাজধানীতে বাসার ফ্রিজ থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলি এলাকায় একটি বাসার ফ্রিজের ভেতর থেকে আট বছর বয়সী এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডিএমপির কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রাতে বলেন, শিশুটি নির্যাতনের কারণে মারা গেছে। তার গায়ে আগে এবং বর্তমানে নির্যাতনের চিহ্নি আছে। আমরা নিশ্চিত হয়ে বলতে পারি, মেয়েটি নির্যাতনের কারণে মারা গেছে।
এর আগে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস জানান, ধানমন্ডির সেন্ট্রাল রোডের ভূতের গলির ৭৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আট বছরের গৃহকর্মীকে। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। ধারনা করা হচ্ছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। তুচ্ছ ঘটনায় প্রায়ই মারধর করা হতো বলে জানিয়েছেন প্রতিবেশিরা। বাসার তালা ভেঙে শিশু গৃহকর্মীর মরদেহ ফ্রেজ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই বাসায় এক নারী তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে থাকতেন। গতকাল (জুমুয়াবার) তারা বাসায় তালা মেরে বের হয়ে যান। আজ ওই বাসায় লোকজন ডাকাডাকি করলেও কেউ গেট না খোলায় থানায় খবর দেন তারা। পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
নিহতের নাম ও পরিচয় সম্পর্কে বিজন দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
ওই বাসার কেয়ারটেকার জানান, ই-ওয়ান ফ্ল্যাটে চিকিৎসক স্বামীসহ থাকতেন সাথী পারভীন। তার ছোট সন্তানকে দেখাশোনার জন্য রাখা হয় আট বছরের ওই গৃহকর্মীকে। কিন্তু তুচ্ছ বিষয়ে প্রায়ই মেয়েটিকে মারধর করতেন সাথী। মারধরের কথা পুলিশকে জানান প্রতিবেশিরা।
এদিকে, গৃহকর্মী শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত সাথী পারভীন। তাকে আটকে অভিযানে নেমেছে পুলিশ। সাথী পারভীনের গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলায় বলে জানা গেছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।