রাজধানীতে তরুণ শিক্ষার্থীদের দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের নিয়ে রাজধানীতে দিনব্যাপী রোবোটিক্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে ‘ROBOGENESIS: Igniting the Future of Robotics’ শীর্ষক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কর্মশালার উদ্বোধন করে ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, আগামী দিনের প্রযুক্তিকে নেতৃত্ব দেবে এআই ও রোবোটিক্স। তাই আমাদের তরুণ প্রজন্মকে এখন থেকেই এ প্রযুক্তির সঙ্গে পরিচিত ও দক্ষ করে তুলতে হবে। ক্র্যাব সদস্যদের সন্তানদের রোবোটিক্সের প্রাথমিক ধারণা দেয়ার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন। ভবিষ্যতে এআই ও কোডিংসহ আধুনিক প্রযুক্তির ওপর আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।
কর্মশালায় অন্যদের মধ্যে উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও চিফ ডাইরেক্টর দাউদ আহমেদ সাদ বলেন, রোবট আমরা তৈরি করি প্রযুক্তি দিয়ে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করি আমাদের চিন্তা, সৃজনশীলতা ও সাহস দিয়ে। এ সময় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
এদিকে বিশেষ অতিথির বক্তব্যে কারামা সলিডারিটি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তিজ্ঞান ছড়িয়ে দিতে তরুণ সমাজকে আরও বেশি কাজ করতে হবে। এ সময় ক্র্যাব ও উইংস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের প্রযুক্তিমুখী করে তুলবে।
অন্যদিকে উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি রামিশা হোসেন দিহা বলেন, এ আয়োজন সম্ভব হয়েছে একটি চমৎকার যৌথ প্রচেষ্টায়। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তরুণ শিক্ষার্থীদের জন্য এ আয়োজন সফল হয়েছে।
এ ছাড়া সংগঠনটির কো-ফাউন্ডার ও ডিরেক্টর অব অপারেশনস আশিকুজ্জামান দীপন বলেন, ROBOGENESIS-এ সবাইকে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। সবার সহযোগিতা ও অংশগ্রহণেই আজকের দিনটি সার্থক হয়েছে।
এদিন কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন উইংস ফাউন্ডেশন বাংলাদেশের ডিরেক্টর অব টেকনিক্যাল অপারেশন্স তানজিরুল ইসলাম তুর্য এবং উইংস ফাউন্ডেশন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা ও World Robot Olympiad International Finals 2024 ও 2025 এর সিলভার ও ব্রোঞ্জ পদকজয়ী আফিয়া হুমায়রা। দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীরা রোবোটিক্সের মৌলিক ধারণার পাশাপাশি বাস্তবভিত্তিক প্রজেক্ট ডিজাইন ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পায়।
কর্মশালায় অন্যদের মধ্যে ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, কারামা সলিডারিটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী এবং উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন কর্মশালার সমাপনী পর্বে ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের নতুন প্রজন্মকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












