রাজধানীতে গণপরিবহন সংকট, যাত্রীদের ভোগান্তি
রাজধানীতে বৃহৎ রাজনৈতিক দলগুলোর সমাবেশ কেন্দ্র করে গণপরিবহণের সংকট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামীদের কর্মস্থলে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হয়। গণপরিবহণের জন্য মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়ে। তার মধ্যে জায়গায় জায়গায় পুলিশের তল্লাশিও স্বাভাবিক চলা ফেরায় বাধা সৃষ্টি করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা যায়। সাধারণ মানুষ রয়েছেন ভীতির পরিবেশের মধ্যে। পুরান ঢাকা থেকে ফার্মগেট আসা কর্মজীবী কমল দেব জানান, কোনও গণপরিবহন পাননি। দু’একটা পেলেও সেগুলো যাত্রীতে ঠাঁসা ছিল। শেখ আহমদ নামে একজন বলেন, একটি ভীতিকর পরিবেশের মধ্যে রয়েছি আমরা। সমাবেশ পাল্টা সমাবেশের আমাদের মতো খেটে খাওয়া মানুষের জন্য কেবল ভোগান্তিই নিয়ে আসে।
এদিকে বড় দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খিলগাঁও থেকে কাওরান বাজারের আসা বেসরকারি চাকরিজীবী হোসেন আলী বলেন, অন্যদিন বাসে আসি। কিন্তু আজ কোনও বাস পাচ্ছিলাম না। দু একটা পেলেও সেগুলো অন্য রুটের। বাধ্য হয়ে রিকশায় এলাম। কিন্তু ভাড়া অনেক বেশি দিতে হয়েছে।
ভাসানী স্টেডিয়ামের পশ্চিম গেইটে ৭৫ বছর বয়সী শহিদুল জানান, তিনি শনির আখড়া থেকে গুলিস্তান ১২০ টাকা রিক্সা ঠিক করেন। কিন্তু যাত্রাবাড়িতে তাকে নামিয়ে দেয়া হয়। ৫০ টাকা ভাড়া মিটিয়ে যাত্রাবাড়ি মোড়ের সৈয়দ ফারুক সককে ফের ১০০ টাকায় রিক্সায় ওঠেন গুলিস্তান যাবেন। কিন্তু দয়াগঞ্জ মোড়ে তাকে আটকে দেয়া হয়। সেখানে ৫০ টাকা রিক্সাওয়ালাকে দিয়ে হাটা শুরু করেন। টিকাটুলি পর্যন্ত হেটে ফের রিক্সায় উঠেন। কিন্তু জয়কালি মন্দিরের কাছেই তাকে চেকপোষ্টের মুখোমুখি হতে হয়। অগত্যা রিক্সাওয়ালার হাতে ৫০ টাকা গুজে দিয়ে হাটা শুরু করেন।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।