রাজধানীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, খুলে নিয়ে গেলো জামা-জুতাও
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামলীতে ঘটে গেছে এক চরম নৃশংস ও চমকে দেয়ার মতো ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা শুধু টাকা-পয়সা বা ব্যাগই নয়, ভুক্তভোগীর গায়ের জামা ও পায়ের জুতাও ছিনিয়ে নিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত জুমুয়াবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে। তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাটি ঘটায়।
গতকাল শনিবার (১২ জুলাই) শেরে বাংলা নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবকের নাম শিমিয়ন (২৭)। তিনি একমি ল্যাবলেটরিতে কেমিস্ট হিসেবে চাকরি করেন। শ্যামলী দুই নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকেন। জুমুয়াবার সকালে অফিসে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন।
ওসি ইমাউল হক বলেন, ‘তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার জামা ও জুতা ছিনিয়ে নেয়। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’
এদিকে ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। দুই জন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্য একজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।
তাদের মধ্যে দুই জনের মাথায় হেলমেট ছিল, আর একজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলিয়ে নেয়। ছিনতাই শেষে তিন জন আবার মোটরসাইকেলে ওঠে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে- রাজধানীর ব্যস্ত এলাকায় এভাবে একজন মানুষের সর্বস্ব কেড়ে নেওয়া, এমনকি জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার সাহস কোথা থেকে পায় দুর্বৃত্তরা? এটি রাজধানীর আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি দাবি করলেও ছিনতাইকারীরা যেন দিনে-দুপুরেও বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)