রাজধানীতে অভিযান: পাচারের শিকার ১২ নারী উদ্ধার
রাজধানীর উত্তরা, ভাটারা, গুলশান ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ জন নারীকে উদ্ধার এবং বিপুল পরিমাণ মাদক ও বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কাওরানবাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা থেকেআবেদন পাওয়ার পর এসআরবি-১ এর একটি দল ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুজন নিখোঁজ নারীকে উদ্ধার করে।
উদ্ধারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৬ অক্টোবর রাত ৮টা থেকে ভোর পর্যন্ত ভাটারা থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আরও ১০ জন নারীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, উচ্চ বেতনে চাকরি ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার লোভ দেখিয়ে তাদের চীনে নেওয়ার কথা বলে আনা হয়েছিল। কিন্তু কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়াই অসৎ উদ্দেশ্যে একটি বাসায় আটকে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং নানা অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়।
উদ্ধার হওয়া সবাইকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।