অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
একই সঙ্গে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিকেল তিনটার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
জহিরুল ইসলাম শাকিল বলেন, 'আমরা অভিযোগের ভিডিওটি দেখেছি। এর ভিত্তিতে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। যে চিকিৎসক আইইডিসিআরের পরিচালকের সঙ্গে খারাপ আচরণ করেছেন, তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'
হামলার ঘটনার ভিডিওতে আরও কয়েকজনকে দেখা গেছে। এ প্রসঙ্গে ড্যাব মহাসচিব জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরা ড্যাবের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত একজনকে শনাক্ত করা গেছে। বাকিদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ যদি ড্যাবের সদস্য হিসেবে চিহ্নিত হন, তবে তাদের বিরুদ্ধেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, 'এ ধরনের ঘটনা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না বা কাউকে প্রশ্রয় দেব না। ড্যাবের কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বিনিয়োগ চায় -রাষ্ট্রপতি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে অভিযান: পাচারের শিকার ১২ নারী উদ্ধার
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদন্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বহুমুখীকরণে জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ -রিজভী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন -নাহিদ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে -শিক্ষামন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে -স্বাস্থ্যমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লাইফলাইন গ্রাহকদের ৬৯ শতাংশের বেড়েছে বিলের চাপ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা টাকা চাই না, চাই মাথা গোঁজার একটু ঠাঁই’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষেধাজ্ঞার শেষ সময়ে এসেও চাল পাননি দশমিনার ৪৮৪০ জেলে
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












