রাজধানীজুড়ে অস্ত্রধারীদের দাপট, আতঙ্কে নগরবাসী
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সারা দেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে রাজধানীতে কিশোর গ্যাং থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
সম্প্রতি, রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রধারীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে এলাকাবাসী আতঙ্কে মসজিদের মাইকে সতর্ক বার্তা প্রচার করছেন। বিশেষ করে রাতের বেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর। অস্ত্রধারীদের আক্রমণে মারাত্মক আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি মাসে রাজধানীতে ছুরি, চাপাতি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা কয়েক গুণ বেড়েছে। এই মাসে অস্ত্রধারীদের হামলায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময়ের মধ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন তিন জন।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৫ হাজার ৭৫০টি অস্ত্র লুট করে। এর মধ্যে ৪ হাজার ৩৬৬টি অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ১ হাজার ৩৮৪টি অস্ত্র অপরাধীদের হাতে রয়ে গেছে।
অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ত্রের সহজলভ্যতা ও সন্ত্রাসীদের দুঃসাহসের কারণে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
সাবেক আইজিপি নূরুল হুদা বলেন, অপরাধীদের কাছে যত অস্ত্র থাকবে, তত আইনশৃঙ্খলার জন্য হুমকি। জুলাই আন্দোলনের পর অস্ত্রবাজি ও হামলা বেড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানের কোনও বিকল্প নেই। একইসঙ্গে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা জরুরি। যদি অপরাধীরা গ্রেফতার হয়ে সহজেই জামিনে মুক্তি পায়, তবে অপরাধের লাগাম টানা সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)