ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি, স্কুলশিক্ষক গ্রেফতার
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রংপুর সংবাদদাতা:
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় স্কুলশিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধুকমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
ফারুক হোসেন শাহ হারাগাছ থানাধীন রংপুর সিটির ৮ নাম্বার ওয়ার্ডের মৃত বদির উদ্দিন শাহার ছেলে এবং বধুকমলা সরকারি প্রাথিমক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, গত ২৩ ফেব্রুয়ারি মহানগরের বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির আগে শিক্ষার্থীরা স্কুলমাঠে খেলা করছিল। এই সুযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক ফারুক এক ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীর স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ফারুক হোসেন।
পরে মেয়েটি বাড়ি গিয়ে ঘটনার বিষয়টি বাবা-মাকে জানায়। ঘটনা জানাজানি হলে সোমবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষকের বিচার দাবি করে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ভিকটিম মেয়েটির পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়।
ওসি মমিনুল ইসলাম সোহেল আরও বলেন, এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে শিক্ষক ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে বধুকমলা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)