রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলে ৫০ জাহাজ ২০ বিমান নিখোঁজ, রহস্য কি?
বারমুডা ট্রায়াঙ্গেল; উত্তর আমেরিকার আটলান্টিক মহাসাগরের একটি অংশ যেখানে ৫০টিরও বেশি জাহাজ এবং ২০টি বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বলে জানা যায়। প্রযুক্তিগত উৎকর্ষে বিশ্ব অনেক দূর এগিয়ে গেলেও আজ পর্যন্ত এ রহস্যের কিনারা করতে পারেনি কেউ।
কিন্তু একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী সেই বিষয়টি সমাধানের দাবি করেছে।
এওএল এর মতে, অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল বলেছে, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আসলে অতিপ্রাকৃত কিছু নয়, বরং এটি কিছু প্রাকৃতিক এবং মানবিক কারণের ফল। তার মতে, ওই এলাকায় জাহাজ ও বিমান দুর্ঘটনার প্রধান কারণ হলো- খারাপ আবহাওয়া, মানুষের ভুল এবং ওই অঞ্চলে যানজট।
তার তত্ত্বটি আমেরিকান বৈজ্ঞানিক এবং নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ লয়েডস অফ লন্ডন এবং মার্কিন উপকূলরক্ষী বাহিনীও সমর্থন করে।
মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুম-লীয় প্রশাসন ২০১০ সালে বলেছিলো যে ‘এমন কোনও প্রমাণ নেই যে বারমুডা ট্রায়াঙ্গলে রহস্যময় অন্তর্ধানের ঘটনা সমুদ্রের অন্য কোনও বৃহৎ, ভ্রমণযোগ্য অঞ্চলের তুলনায় বেশি ঘন ঘন ঘটে। ’
সেই অস্ট্রেলিয়ান বিজ্ঞানীর মতে, অতিরিক্ত যানজটের সাথে জটিল নেভিগেশনের মিলনে শতকরা হারে ঘটনাগুলি স্বাভাবিক নিয়মেই ঘটে।
লয়েডস অফ লন্ডন ১৯৭০ সাল থেকে একই দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছে। মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুম-লীয় প্রশাসন আরও যোগ করে যে, পরিবেশগত কারণগুলির মধ্যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে উপসাগরীয় প্রবাহের আকস্মিক আবহাওয়ার পরিবর্তন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গোলকধাঁধা যা নেভিগেশনকে জটিল করে তোলে এবং বিরল চৌম্বকীয় অসঙ্গতি যা কম্পাসগুলিকে বিভ্রান্ত করতে পারে।
এমনকি ১৯৪৫ সালে ফ্লাইট ১৯-এর পাঁচটি মার্কিন নৌবাহিনীর বোমারু বিমানের মতো হাই-প্রোফাইল নিখোঁজের ঘটনাও খারাপ আবহাওয়া, নৌ চলাচলের ভুল, অথবা উভয়ের কারণেই ঘটতে পারে।
বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি বিষুবরেখার কাছে অবস্থিত এবং এখানে প্রচুর জাহাজ ও বিমান চলাচল করে। তাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেশি। এছাড়া, খারাপ আবহাওয়া এবং মানবিক ভুলের কারণেও দুর্ঘটনা ঘটতে পারে।
বাস স্ট্রেইট ট্রায়াঙ্গেল অস্ট্রেলিয়ার মূল ভূখ- এবং তাসমানিয়ার মধ্যবর্তী একটি নৌভাগ, যা অদ্ভুত অন্তর্ধানের জন্য পরিচিত। এটি একটি ঐতিহাসিক এবং রহস্যময় স্থান হিসেবে পরিচিত, যেখানে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার অনেক ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।