রমজান মাসে স্কুলে ছুটি বহাল রাখতে মন্ত্রণালয়ের দ্বারস্থ মাউশি
, ২০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং জুমুয়াবার ও শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেয়ার আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সই করা ওই চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী সম্প্রতি পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং জুমুয়াবার ও শনিবারকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার জন্য মাউশিতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৮ ডিসেম্বর জারি করা বার্ষিক ছুটির তালিকায় পবিত্র মাহে রমজানে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রমজান মাসে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত কষ্টকর। বিশেষ করে সারাদিন রোজা পালন করে সন্ধ্যায় তারাবিহ নামাজ আদায় করা আরও বেশি কঠিন হয়ে পড়ে।
এছাড়াও ১৩ ও ১৪ মার্চ, ২০ ও ২১ মার্চ, ২৯ ও ৩০ মে এবং ২৫ ও ২৬ ডিসেম্বর, এই মোট আট দিনের সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
চিঠিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজীর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেদনপত্রটি পরবর্তী কার্যার্থে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী বলেন, রমজান মাসে স্কুলের ছুটি বহাল রাখার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আবেদনের প্রেক্ষিতে মাউশির মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন। আমরা আশা করছি, যৌক্তিক এ দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই -শিক্ষামন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বগুড়ার পশুর হাটে বিএনপি সিন্ডিকেটের দাপট
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)