সম্পাদকীয়-১
রফতানী কমেছে ২৬ দেশে। পোশাক শিল্পে অব্যাহত বিপর্যয় দিন দিন বাড়ছে। পরিস্থিতি মহা উদ্বেগের হলেও সরকার উদ্বিগ্ন নয় কেনো? এ বিষয়ে সরকারের নিরুত্তাপ, জনগণের মাঝে উত্তাপ বাড়াচ্ছে।
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রফতানী আয়ের প্রধান ভিত্তি ও কর্মসংস্থানের অন্যতম বড় উৎস। খাত সংশ্লিষ্টদের হিসাবে বর্তমানে প্রায় ৪০ লাখ মানুষ সরাসরি এবং আরও প্রায় দুই কোটি মানুষ পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। বিজিএমইএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে মোট ৩৫৩টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে এক লাখ ১৯ হাজার ৮৪২ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাভারে, যেখানে ২১৪টি কারখানা বন্ধ হয়েছে, এর মধ্যে ১২২টি স্থায়ীভাবে এবং ৯২টি অস্থায়ীভাবে। প্রায় ৩১ হাজার শ্রমিক এখানে কাজ হারিয়েছে, যার মধ্যে ছেইন অ্যাপারেলস, জেনারেশন নেক্সট ফ্যাশন ও সাফওয়ান আউটারওয়্যারের মতো বড় কারখানাও রয়েছে। গাজীপুরে ৭২টি কারখানা বন্ধ হয়ে ৭৩ হাজারেরও বেশি শ্রমিক বেকার হয়েছে, যেখানে বেক্সিমকো গ্রুপের ১৩টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়া বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।
এদিকে বিদেশে পোশাক শিল্পরফতানীতেও কেটেছে ইউরোপের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বাংলাদেশের রফতানী হ্রাস পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পর্তুগাল, রোমানিয়া, সেøাভাকিয়া এবং সুইডেন।
বিশ্লেষকরা বলছেন, “এটি শুধু পরিসংখ্যানের বিষয় নয়। দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শ্রম বাজার এবং রফতানীকারকদের আয়- সবকিছুর ওপর সরাসরি প্রভাব পড়ছে।’’
(২)
দেশের অর্থনীতির প্রাণশক্তি তৈরি পোশাক শিল্পে মহা বিপর্যয়ের সংকেত দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে- জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, ২৬টি দেশে বাংলাদেশের পোশাক রফতানী হ্রাস পেয়েছে, যা রফতানী বৃদ্ধির গতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।
বিজিএমএমইএ'র সদস্যরা বলেন, “যদি সত্যি কথা বলি, তাহলে বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা ভালো নেই। নির্বাচিত সরকারের দিকে চেয়ে বসে আছে বায়াররা। ছোট ফ্যাক্টরিগুলো টিকতে পারছে না। তারা বন্ধ করে চলে যাচ্ছে। এর মধ্যে সরকার শ্রম আইন সংশোধন করে আরেক বিপদ তৈরি করেছে। আসলে এখানে আমাদের কোনো অভিভাবক নেই। এতিমের মতো টিকে আছে সেক্টরটি।”
এই সংকট শুধু শিল্প মালিকদের নয়, বরং সার্বিক অর্থনীতির ওপরও গুরুতর প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনিশ্চয়তার মধ্যে বড় ক্রেতারা কার্যাদেশ দেবে না। এখন নির্বাচিত সরকার এলে হয়ত পরিস্থিতি বদলাতে পারে।”
সর্বশেষ রফতানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী নতুন অর্থবছরের শুরুতে অর্থাৎ জুলাই মাসে দেশের সার্বিক রফতানী আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছিল। এরপর টানা তিনমাস ধরে নেতিবাচক ধারা চলছে। সবশেষ অক্টোবরে রফতানী প্রবৃদ্ধি কমেছে সাত শতাংশেরও বেশি। এতে দেখা যায়, রফতানী কম হয়েছে ৫১ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় ছয় হাজার ১২০ কোটি টাকার মতো। গত বছরের অক্টোবরে রফতানী হয় ৪১৩ কোটি ডলারের পণ্য। এবছরের অক্টোবরে তা ৩৬২ কোটি ডলারে নেমে এসেছে।
গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ইকোনমিক টাইমস দাবি করেছে যে (অন্তর্বর্তী সরকারের অদক্ষতায়) বাংলাদেশে পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে ভারত এই খাতে গতি পেয়েছে। ভারতের টেক্সটাইল শিল্প ২০৩০ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পাবে এবং ৩.৫ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
(৩)
গ্রাহকরা তাদের সোর্সিং প্রসারিত করার কারণে বাংলাদেশ পছন্দের শীর্ষ একটি সরবরাহকারী হিসেবে তার মর্যাদা হারাতে পারে। সম্ভাব্য পরিণতি পোশাক শিল্পে এই অস্থিরতা বাংলাদেশের জন্য গুরুতর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে।
গার্মেন্টস শিল্পে কর্মরত স্বল্প আয়ের লাখ লাখ শ্রমিকের অনেকেই নারী। একটি বর্ধিত শিল্প মন্দার ফলে অধিকসংখ্যক শ্রমিকের চাকরি হারানোর আশঙ্কা থাকে যা সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে। অধিকন্তু, পোশাক রফতানী কমে যাওয়ার কারণে দুর্বল হতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে।
ক্রমাগত অস্থিতিশীলতা এই খাতে আন্তর্জাতিক প্রত্যক্ষ বিনিয়োগের একটি উল্লেখযোগ্য উৎস নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।
(৪)
বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো বিশ্বব্যাপী পোশাক বাজারের জন্য একটি সতর্কতা হিসেবে দেখা উচিত।
বাংলাদেশের মতো প্রথাগত স্বল্প মূল্যের সরবরাহকারীদের অবশ্যই এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে নতুবা প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়তে হবে কারণ সরবরাহ চেইনগুলো ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে একই সঙ্গে পোশাক উৎপাদন সম্পর্কে নৈতিক ও পরিবেশ সচেতনা গ্রাহকদের মাঝে বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের বর্তমান অস্থিরতা ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে সল্প মেয়াদে উপকৃত করলেও এটি বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে গুরুতর ব্যাঘাত ঘটাতে পারে, যা বিশ্বব্যাপী পোশাকের দাম এবং প্রাপ্যতাকে প্রভাবিত করবে। তাই বৈশ্বিক পোশাক বাজারে ভারসাম্য বজায় রাখা একই সঙ্গে বাংলাদেশের সর্বোত্তম স্বার্থের জন্য দেশে পোশাক শিল্পের অন্তর্নিহিত সমস্যাগুলোর সমাধান গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সম্যক উপলব্ধি দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












