রপ্তানি হচ্ছে পার্বতীপুরের কাটারিভোগ সুগন্ধি চাল
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দিনাজপুর সংবাদাদতা:
দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি হচ্ছে দিনাজপুরের পার্বতীপুরের এ কাটারিভোগ সুগন্ধি চাল। পার্বতীপুর উপজেলায় সুগন্ধি ধানের বাম্পার ফলন হয়েছে। বাতাসে সুগন্ধি ধানের মৌ মৌ গন্ধে মুখরিত চারদিক। বিস্তীর্ণ ফসলের মাঠে সোনালি ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে।
পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ বলছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী ৮-১০ দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলবেন কৃষকরা। এবার উপজেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৬শ’ ৫০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ৫১ হাজার মেট্রিক টন কাটারিভোগ সুগন্ধি ব্রি-৩৪ ধানের ফলন হয়েছে। সুগন্ধি চাল হবে ৩৫ হাজার মেট্রিক টন।
মেসার্স বাদল ট্রেডার্সের সত্ত¦াধিকারী ও সাবেক পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম বলেন, পার্বতীপুরের পুরাতন বাজারে সপ্তাহে শনি ও মঙ্গলবার নিয়মিত হাট বসে। পার্বতীপুর পৌরসভা কৃষকদের সুবিধার্থে সপ্তাহের দু’দিন গত রোববার ও বুধবার এই হাটে সুগন্ধি ধান কেনা-বেচার বিশেষ ব্যবস্থা নিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে সুগন্ধি ধান কেনা-বেচা শুরু হবে। চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই হাটে সুগন্ধি ধানের প্রধান ক্রেতা প্রাণ গ্রুপ, স্কয়ার, এসিআই, সিটি গ্রুপ, রুপঁচাদা, ইশান এগ্রো, ইরফান, ইফাদ ও নবাব অটোসহ অন্যান্য অটোরাইস মিল।
সুগন্ধি ধানের চাল প্যাকেটজাত করে দেশের ভেতরে ও বিদেশে রপ্তানি করা হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের হামিদপুর, বেলাইচন্ডি, রামপুর, মন্মথপুর, পলাশবাড়ী ও চন্ডিপুর ইউনিয়নের কাটারিভোগ সুগন্ধি ধান বেশি চাষ হয়েছে। ধানের দাম ভালো থাকায় এ বছর ৪৩.২৫ শতাংশ জমিতে এ ধানের চাষ হয়েছে। মোটা এবং মাঝারি জাতের ধান ১৫ হাজার ২৩২ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে এসব ধান কাটা-মাড়াই শেষ হয়েছে।
পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে কৃষি বিভাগ তৎপর থাকায় রোগবালাই নেই বললেই চলে তাই ফলনও ভালো হয়েছে বলে দাবি করছে। এ উপজেলার পাশাপাশি দিনাজপুর সদর, বিরল, ফুলবাড়ী ও চিরিরবন্দরসহ জেলার কয়েকটি উপজেলায় সবচেয়ে বেশি সুগন্ধি ধান আবাদ হয়। এ অঞ্চলে চিনি কাটারি, জিরা ৩৪, জিরা কাটারি, জটা কাটারি, কাটারিভোগ, ফিলিপাইন কাটারি, কালো জিরা, চল্লিশ জিরাসহ বেশ কয়েকটি প্রজাতির সুগন্ধি ধান আবাদ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












