রপ্তানির চেয়ে আমদানি ৪১৪ গুণ বেশি
, ০৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাদিস ১৩৯১ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চলতি বছরের জুলাইয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে কার্গো পণ্য আমদানি হয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৮২১ মেট্রিক টন। একই মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র ৯ হাজার ৪৬০ মেট্রিক টন। এই হিসাবে জুলাই মাসে দেশে কার্গো পণ্য আমদানি হয়েছে রপ্তানির চেয়ে প্রায় ৭১৪ গুণ বেশি।
শুধু জুলাইয়ে নয়, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি মাসে রপ্তানির চেয়ে কয়েকশ গুণ বেশি আমদানি হচ্ছে কার্গো পণ্য। যার প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় চাপ বাড়ছে দেশের রিজার্ভে।
অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে আমদানি কমিয়ে এনে রপ্তানি বাড়াতে হবে। না হয়, দেশের অর্থনীতি সামগ্রিকভাবে পিছিয়ে পড়বে।
গম, চিনি, লবণ, স্ক্র্যাপ, সিমেন্ট ক্লিংকার, কয়লাসহ অধিকাংশ খাদ্যপণ্য আমদানি-রপ্তানি হয় কার্গো জাহাজে। কার্গো জাহাজে আমদানি করা পণ্যগুলোকে কার্গো পণ্য হিসেবে চিহ্নিত করে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে বাংলাদেশ থেকে কার্গো পণ্য হিসেবে রপ্তানি হয় পাট, পাটের পণ্য, চামড়া, চা, ইউরিয়া। এ হিসেবে দেখা যায়, বাংলাদেশ যেসব কার্গো পণ্য আমদানি করে সেগুলো আমদানি না করে থাকার সুযোগ নেই। কারণ অধিকাংশ পণ্যই আসে শিল্প কারখানার কাঁচামাল হিসেবে।
বন্দরের এই কার্গো পণ্য আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে কার্গো পণ্য আমদানি হয়েছে ৭ কোটি ১ লাখ ৯৬ হাজার ২৯৮ মেট্রিক টন। একই সময়ে বাংলাদেশ থেকে কার্গো পণ্য রপ্তানি হয়েছে মাত্র ১ লাখ ৬৯ হাজার ৪৮২ মেট্রিক টন। সেই হিসেবে গত ১০ মাসে কার্গো পণ্য আমদানি হয়েছে রপ্তানির চেয়ে ৪১৪ গুণ বেশি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আলী আশরাফ বলেন, ‘আমদানির তুলনায় রপ্তানি বেশি হলে সেটি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। যে দেশে রপ্তানির চেয়ে আমদানি বেশি সেদেশ অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে দেখা গেছে আমদানি বেশি, সেই তুলনায় রপ্তানি অনেক কম। স্ক্র্যাপ, সিমেন্ট ক্লিংকার এগুলোর ৯০ শতাংশ আমদানি করতে হয়। খাদ্যপণ্যের মধ্যে চাল ছাড়া অন্যান্য পণ্য যেমন গম, ডাল, তেল, চিনিÑ এগুলোও প্রায় ৯০ শতাংশ আমদানিনির্ভর। আমাদের এই আমদানিনির্ভরতা কমাতে হবে। অন্যথায় দেশ পিছিয়ে পড়বে।’
তিনি আরও বলেন, ‘খাদ্যপণ্য উৎপাদন বাড়াতে সরকারকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে। যারা খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা যেন লোকসানে না পড়েন, সেটি নিশ্চিত করতে হবে। খাদ্যপণ্য আমদানি কমানো গেলে তখন কার্গো পণ্য আমদানিও কমবে। শুধু আমদানি কমানো নয়, যেসব পণ্য রপ্তানি করা যায় সেগুলোর রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাড়ানো গেলে পণ্য আমদানি অনেক কমে আসবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












