রপ্তানিমুখী শিল্পে গতি ফেরাবে ২০ হাজার কোটির তহবিল!
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ ও সংকটে থাকা শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ২০ হাজার কোটি টাকার ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’কে দেশের শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন উদ্যোক্তারা। তবে বর্তমানে দেশে ঠিক কতটি রপ্তানিমুখী শিল্পকারখানা বন্ধ রয়েছে, তার কোনো হালনাগাদ সরকারি পরিসংখ্যান না থাকলেও সংশ্লিষ্টদের মতে এ সংখ্যা মোটেও কম নয়।
তাদের ধারণা, তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, প্লাস্টিক, সিরামিক, হোম টেক্সটাইলসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প খাতে অসংখ্য প্রতিষ্ঠান এ তহবিলের মাধ্যমে পুনরায় উৎপাদনে ফিরতে পারে। এতে কর্মসংস্থান পুনরুদ্ধার এবং হারানো রপ্তানি আয় অর্থনীতিতে ফেরানোর সুযোগ তৈরি হবে।
শিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, তৈরি পোশাক খাতে কয়েকশ কারখানা বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ না হলেও ৩০ থেকে ৭০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।
একই ধরনের পরিস্থিতি টেক্সটাইল, স্পিনিং, ডাইং, অ্যাকসেসরিজ, চামড়া ও অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতেও দেখা যাচ্ছে।
সংশ্লিষ্টদের ধারণা, বৃহৎ রপ্তানিমুখী শিল্প খাতে বর্তমানে ৫০০ থেকে ১ হাজার ৫০০ কারখানা আংশিক বা পুরোপুরি অচল অবস্থায় রয়েছে। তবে এটি বিভিন্ন খাতসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে করা একটি বিশ্লেষণধর্মী অনুমান; কোনো সরকারি পরিসংখ্যান নয়।
গত বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশ ব্যাংক ২০ হাজার কোটি টাকার এ স্কিমের নীতিমালা জারি করে। নীতিমালা অনুযায়ী, একটি শিল্পপ্রতিষ্ঠান বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এ তহবিল ৪ শতাংশ সুদে সরবরাহ করবে।
নীতিমালায় বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বন্ধ ও আংশিকভাবে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো এ অর্থায়নের আওতায় আসবে। ফলে প্রকৃতপক্ষে কতটি প্রতিষ্ঠান উপকৃত হবে, তা নির্ভর করবে ব্যাংকগুলোর যাচাই-বাছাই ও প্রকল্প অনুমোদনের ওপর।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, তহবিল ব্যবহারে অনিয়ম ও অপচয় রোধে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, তা ইতিবাচক। বিশেষ করে খেলাপি ঋণগ্রহীতাদের বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ায় তহবিলের অপব্যবহারের ঝুঁকি কমবে।
তবে তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- বর্তমানে কতগুলো শিল্পপ্রতিষ্ঠান কেবল চলতি মূলধনের অভাবে উৎপাদন বন্ধ রেখেছে। যদি এমন প্রতিষ্ঠান বেশি থাকে, তাহলে এ উদ্যোগ কার্যকর হতে পারে। কিন্তু বাস্তবে অনেক বন্ধ কারখানার পেছনে ব্যাংকঋণ খেলাপি, মালিকানা জটিলতা ও দীর্ঘমেয়াদি আর্থিক সংকট রয়েছে।
অন্যদিকে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, নতুন শিল্প স্থাপনের চেয়ে বিদ্যমান বন্ধ ও সংকটে থাকা শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত করা অর্থনীতির জন্য দ্রুত ফলদায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যেসব কারখানার রপ্তানি বাজার রয়েছে, ক্রয়াদেশ রয়েছে এবং যন্ত্রপাতি সচল থাকা সত্ত্বেও চলতি মূলধনের অভাবে উৎপাদন বন্ধ রয়েছে-তারা এ স্কিমের প্রধান সুবিধাভোগী হতে পারে।
তবে যেসব প্রতিষ্ঠান বাজার হারিয়েছে, প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়েছে, ব্যবস্থাপনাগত দুর্বলতায় ভুগছে বা আইনি জটিলতায় রয়েছে, তাদের ক্ষেত্রে শুধু অর্থায়ন যথেষ্ট নাও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া, কম দামে দিতে চায় ইউরিয়া সার
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদবিরোধী শিক্ষকদের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিঝুমদ্বীপে বেহাল সড়ক, চিকিৎসা নিতে গিয়ে ট্রলারে মৃতসন্তান প্রসব প্রসূতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা শেষে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাড়ে ৭ বছরে সড়কে নিহত ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থী, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনায়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












