যোগ্যতা অন্য বিষয়ে, তবু ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি পড়ানো ৯ হাজার ৯৮২ শিক্ষকের স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ছিল না। গণিতেও একই পরিস্থিতি। গণিত পড়ানো শিক্ষকদের মধ্যে ১০ হাজার ১৬৯ জনের স্নাতকে গণিত নেই। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে দেখা গেছে, ২০ হাজারের বেশি শিক্ষক স্নাতকে অন্য বিষয়ে পড়লেও ক্লাস নিচ্ছেন ইংরেজি ও গণিতে।
শুধু বিষয়ভিত্তিক যোগ্যতা নয়, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণেও রয়েছে বড় ঘাটতি। মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষকদের প্রায় ৪০ শতাংশের বিএড, এমএড, বিপিএডের মতো পেশাগত প্রশিক্ষণ নেই।
শিক্ষক ও শিক্ষাবিদেরা বলছেন, মাধ্যমিকে শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক; কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকের সংকটের কারণে অনেক বিদ্যালয়ে অন্য বিষয়ের শিক্ষকদেরও ইংরেজি ও গণিতের ক্লাস নিতে হচ্ছে। এতে বিদ্যালয়ে যথাযথভাবে পড়াশোনা হয় না। শিক্ষার্থীদের শিখনঘাটতি থেকে যাচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীকে পরীক্ষায় পাসের প্রস্তুতি নিতে বিদ্যালয়ের বাইরেও অর্থ খরচ করে কোচিং ও প্রাইভেট পড়তে হচ্ছে।
মাধ্যমিকে প্রায় ৪০% শিক্ষকের পেশাগত প্রশিক্ষণ নেই। শিক্ষক-শিক্ষাবিদদের মতে, এতে প্রভাব পড়ছে পাঠদানের মানে।
ব্যানবেইসের তথ্য অনুযায়ী, দেশে মাধ্যমিক বিদ্যালয় আছে ১৬ হাজার ৭৩৭টি। শিক্ষক আছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৭ জন। তাদের প্রায় ৬৫ শতাংশ বিএড (ব্যাচেলর অব এডুকেশন), এমএড (মাস্টার্স অব এডুকেশন), বিপিএডের (ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন) মতো পেশাগত বিষয়ে প্রশিক্ষিত। অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ শিক্ষকের এ ধরনের প্রশিক্ষণ নেই।
২ হাজার ৪৭৪টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) শিক্ষক আছেন ২৫ হাজারের বেশি। তাঁদের মধ্যে পেশাগত বিষয়ে প্রশিক্ষিত মাত্র ১৯.৫২ শতাংশ শিক্ষক।
স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক স্তর রয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান আছে ১ হাজার ৫৫৬টি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরে শিক্ষক আছেন ৩৫ হাজারের বেশি। তাদের মধ্যে প্রায় ৫১ শতাংশ পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত।
সব মিলিয়ে মাধ্যমিক স্তরে প্রায় ৬০ শতাংশ শিক্ষকের পেশাগত প্রশিক্ষণ রয়েছে। অর্থাৎ প্রায় ৪০ শতাংশ শিক্ষকের এ ধরনের প্রশিক্ষণ নেই। বর্তমানে সারা দেশে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী আছে ৮৬ লাখ ৩৮ হাজারের বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












