যে ৩টি জিনিস কিডনিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়
১. অতিরিক্ত লবণ খাওয়া:
অতিরিক্ত লবণ কিডনির উপর চাপ সৃষ্টি করে এবং কিডনির কার্যকারিতা কমিয়ে দিতে পারে। খাবারে স্বাদ বাড়াতে লবণের বিকল্প নেই ইহা সত্য তবে অতিরিক্ত লবণ শরীরে অতিরিক্ত সোডিয়াম যোগ করে, যা রক্তচাপ বৃদ্ধি করে এবং কিডনির মধ্যে অতিরিক্ত তরল জমতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কিডনি রোগের একটি প্রধান কারণ। দীর্ঘ সময় ধরে বেশি লবণ খাওয়ার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।
২. অতিরিক্ত প্রোটিন গ্রহণ:
প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ ফেলতে পারে। বিশেষত যদি আপনি কিডনি রোগের ঝুঁকিতে থাকেন বা ইতিমধ্যেই কিডনি সমস্যায় আক্রান্ত হন, তবে অতিরিক্ত প্রোটিন গ্রহণ কিডনির ক্ষতি করতে পারে। অতিরিক্ত প্রোটিন কিডনিতে অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় এবং কিডনি ফিল্টারিং সিস্টেমে ক্ষতি সাধন করে। এটি কিডনির কাজের সক্ষমতা কমিয়ে দেয় এবং কিডনির প্রদাহ সৃষ্টি করতে পারে। প্রোটিনের পরিমাণ পরিমিত রাখা এবং বিশেষ করে কিডনি রোগীদের জন্য সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া।
৩. প্রতিরোধহীন উচ্চ রক্তচাপ:
উচ্চ রক্তচাপ কিডনির প্রধান শত্রু। দীর্ঘসময় ধরে উচ্চ রক্তচাপ থাকলে এটি কিডনি ফিল্টারিং সিস্টেমের ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ কিডনি নালী (হবঢ়যৎড়হ) এবং রক্তনালীগুলিকে ধীরে ধীরে ধ্বংস করে, যার ফলে কিডনি কাজ করতে পারে না। অতিরিক্ত চাপের কারণে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত সঞ্চালন কমে যায়, যার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে যথাযথ চিকিৎসা গ্রহণ করা উচিত।
ধূমপান কিডনির রক্তনালীর ক্ষতি করতে পারে এবং কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। অ্যালকোহল খেলে এটি লিভার এবং কিডনির উপর চাপ সৃষ্টি করে। কিডনির সুস্থতা বজায় রাখতে এসব বিষয় এড়িয়ে চলা উচিত।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।