যে দেশগুলোতে কোনো বিমানবন্দর নেই
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
এক দেশ থেকে অন্য দেশে পৌঁছানোর নিরাপদ ও দ্রুততম মাধ্যম হলো উড়োজাহাজ। বর্তমানে মুহূর্তেই এই বিস্ময়কর যানে চেপে কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় দূর-দূরান্তের কোনো দেশে।
এখন বিশ্বের প্রায় সব দেশেই আছে এয়ারপোর্ট। তবে এই ধারণা কিন্তু সঠিক নয়! কারণ এখনো বিশ্বে এমন ৫ দেশ আছে যেখানে নেই কোনো এয়ারপোর্ট।
আবার এসব দেশ পর্যটনের দিক দিয়ে বেশ জনপ্রিয়। তবে জেনে নেওয়া যাক যেসব দেশে ভ্রমণে গেলেও সেখানকার এয়ারপোর্টে ল্যান্ডিং করতে পারবে না-
সান মারিনো: বিশ্বের ৫ম ক্ষুদ্রতম দেশ এটি। তবে সান মারিনোতেও কোনো বিমানবন্দর নেই। এই দেশে যাতায়াত করার জন্য মানুষ ইতালির ফেদেরিকো ফেলিনি আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট বুক করে থাকে।
তারপর সেখান থেকে সান মারিনোতে পৌঁছানোর জন্য একটি ক্যাব বা ট্যাক্সি নিতে হয়। ওই বিমানবন্দর থেকে স্থানটির দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। এক ঘণ্টারও কম সময়ে সেখানে পৌঁছানো যায়।
ভ্যাটিকান সিটি: এই দেশটিও অনেক ছোট। এই ভ্যাটিকান সিটিরও নিজস্ব কোনো বিমানবন্দর নেই। দেশটি রোমের একটি স্বাধীন শহর। মাত্র ১০৯ একর এলাকাজুড়ে দেশটির অবস্থান। ভ্যাটিকান সিটিতে পৌঁছানোর জন্য প্রথমে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিসিনো বিমানবন্দরে যেতে হয়। সেখান থেকে গন্তব্যে পৌঁছাতে একটি ক্যাব বা ট্যাক্সি নিতে হয়। ভ্যাটিকান সিটি থেকে বিমানবন্দরের দূরত্ব ৩০ কিলোমিটার।
মোনাকো: ভ্যাটিকান সিটির পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো! দেশটি তিন দিক থেকে ফ্রান্স দ্বারা বেষ্টিত। এ দেশটিরও নিজস্ব কোনো বিমানবন্দর নেই। যারা মোনাকো ভ্রমণে যায় তারা ফ্রান্সের নিস কোট ডি’আজুর বিমানবন্দর থেকে একটি ক্যাব বুক করে বা নৌকা ভাড়া করে আধা ঘণ্টায় মোনাকোতে পৌঁছাতে পারে।
লিচেনস্টাইন: ইউরোপের লিচেনস্টাইনও পৃথিবীর ক্ষুদ্রতম দেশের মধ্যে একটি দেশ। এ দেশেরও নিজস্ব কোনো বিমানবন্দর নেই। তবুও হাজার হাজার মানুষ এই স্থানে ঘুরতে যায়। এর নিকটতম বিমানবন্দর হলো সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন-আল্টেনরাইন। সেখান থেকে দশণার্থীরা লিচেনস্টাইন পৌঁছাতে ট্যাক্সি, ট্রেন বা নৌকায় চড়ে গন্তব্যস্থলে পৌঁছায়।
অ্যান্ডোরা: অ্যান্ডোরা স্পেন ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত। হাইকিং ও ট্রেকিং এর জন্য স্থানটি জনপ্রিয়।
এই দেশের রাজধানী শহর ভেলা। সমগ্র ইউরোপের সর্বোচ্চ উচ্চতার রাজধানী শহর এটি। অ্যান্ডোরারও নিজস্ব কোনো বিমানবন্দর নেই। তবে স্পেন ও ফ্রান্স থেকে এই দেশে ৩ ঘণ্টার মধ্যেই পৌঁছানো যায়।
আর দেশটির আশপাশে মোট ৫টি বিমানবন্দর আছে। দর্শণার্থীরা যে কোনো বিমানবন্দরে টিকিট বুক করে সহজেই পৌঁছাতে পারে অ্যান্ডোরাতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












