যে কোনো সময় অর্থনীতি ভেঙে পড়তে পারে -মান্না
নিজস্ব প্রতিবেদক:
সরকার তথাকথিত জিডিপি নিয়ে মিথ্যাচার করছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে কোনো সময় দেশের অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়তে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও গণ পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপিসহ সমমনাদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশর আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার এখন আন্তর্জাতিকভাবেও ঘৃণিত। সারাদেশে বিরোধী দলের ওপর যে হামলা, নির্যাতন হয়েছে সেগুলো এখন সবাই জানে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কারচুপি করে নির্বাচনে জিততে চান না। অর্থাৎ ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না। সরকার এখন বিদেশিদের প্রবলভাবে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে, তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচন করবে। অর্থাৎ সব দলগুলোকে আনবে। কিন্তু যারা নির্বাচন করবে, সেসব দলগুলো বলেছে বর্তমান সরকাররর অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।