ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর
, ১২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৫ মার্চ, ২০২৩ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মাদারীপুরে ভুল চিকিৎসায় শারমীন বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের কে আই হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।
গত জুমুয়াবার (৩ মার্চ) রাত ১২টার দিকে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে এ ঘটনা ঘটে। এর আগেও গত ২৩ ডিসেম্বর একই অভিযোগে হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
মৃত শারমীন বেগম সদর উপজেলার ছিলারচর এলাকার আনোয়ার খালাসির স্ত্রী ও একই উপজেলার কালিকাপুর এলাকার নূর মোহাম্মদ খানের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি শহরের পপুলার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শারমীন বেগম এক পুত্র সন্তানের জন্ম দেন। নিয়ম অনুযায়ী তাকে সাতদিন পরে সুস্থ অবস্থায় তার বাবার বাড়িতে নিয়ে যান শারমীনের স্বামী। গত দুদিন ধরে শারমীনের মেরুদ-ে প্রচ- ব্যথা শুরু হওয়ায় তাকে জুমুয়াবার সকাল ৯টায় শহরের কে আই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাইয়েদা সিদ্দিকা ওরফে এলিজা নামে কনসালটেন্ট অ্যান্ড সার্জন ও গাইনি বিভাগের এক চিকিৎসকের তত্ত্বাবধানে শারমীনের চিকিৎসা শুরু হয়।
দুপুর ১টার দিকে ওই রোগীর মেরুদ-ের ব্যথা কমানোর জন্য তার শরীরে ঘুমের ইনজেকশন পুশ করেন চিকিৎসক। রাত ৯টার দিকে হাসপাতালের শয্যায় শারমীনের মৃত্যু হয়। বিষয়টি গোপন রেখে রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হলে বিষয়টি ধরা পড়ে। তখন শারমীনের স্বজনরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ওই রোগীর স্বজনদের একপর্যায়ে বাগ-বিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে হাসপাতালটির সামনের গ্লাস ইটপাটকেল নিক্ষেপ করে ও অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালায়। এরপরই ঘটনার বিচার দাবিতে হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












