গাজার ‘বোর্ড অব পিস’:
ট্রাম্প চেয়ারম্যান, ব্লেয়ার-রুবিও সদস্য, নেই কোন মুসলিম
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা পরিচালনা ও পুনর্গঠনের জন্য ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছে, যার চেয়ারম্যান সে নিজে এবং প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। কিন্তু এরমধ্যে কোন মুসলিম সদস্যকে রাখা হয়নি।
সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টির তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড।
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, টনি ব্লেয়ারের পাশাপাশি এই বোর্ডে থাকছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত উইটকফ। এছাড়াও রয়েছে, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার গ্যাব্রিয়েল। গাজার জন্য বোর্ডের উচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে সাবেক জাতিসংঘ দূত নিকোলেকে।
হোয়াইট হাউজ জানিয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।
হোয়াইট হাউজ বলেছে, বোর্ডের বাকি সদস্যদের নাম পরবর্তী সপ্তাহগুলোতে ঘোষণা করা হবে।
বোর্ড ঘোষণার আগে গাজা পরিচালনার জন্য ১৫ সদস্যের প্যালেস্টিনিয়ান টেকনোক্রেট কমিটি- দ্যা ন্যাশনাল কমিটি ফর দ্যা অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি ঘোষণা করা হয়েছে।
এই কমিটি গাজার যুদ্ধ পরবর্তী নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে, যার নেতৃত্ব দিবে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক ডেপুটি মিনিস্টার আলি শাথ।
ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা বলছে, ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গাজায় মোতায়েন করা হবে এবং তারা ফিলিস্তিনি পুলিশ ফোর্সকে প্রশিক্ষণ ও সমর্থন দেবে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠা, শান্তি সুরক্ষা এবং সন্ত্রাসমুক্ত একটি পরিবেশ তৈরির জন্য এই ফোর্সের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের মেজর জেনারেল জ্যাসপার।
হোয়াইট হাউজ বলেছে, একটি আলাদা ‘গাজা নির্বাহী বোর্ড’ গঠন করা হয়েছে। এটি গাজা পরিচালনা করবে। কিন্তু গাজা এবং সেখানে বসবাসরত ২১ লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে কোনো ব্যাখ্যা এখনো আসেনি। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












