যে আইনি ভুলগুলো আপনাকে বিপদে ফেলতে পারে- সচেতন হন এখনই!
১. খালি চেক দেওয়ার ঝুঁকি:
কাউকে কখনোই স্বাক্ষরিত খালি ব্যাংক চেক দেবেন না। এটি জালিয়াতি বা প্রতারণার হাতিয়ার হয়ে উঠতে পারে। খালি চেকে পরবর্তীতে ইচ্ছামতো টাকা বসিয়ে তা ব্যাংকে তোলা সম্ভব, যা আপনাকে আইনি জটিলতায় ফেলতে পারে।
২. নিজের জমিতে কাউকে থাকার অনুমতি না দেওয়া:
ব্যক্তিগত বা পারিবারিক জমিতে কাউকে বিনা লিখিত চুক্তিতে থাকতে দেওয়া বিপজ্জনক হতে পারে। একবার কাউকে জমিতে থাকতে দিলে সে ব্যক্তি ভবিষ্যতে জমির অংশীদার দাবি করতে পারে। ফলে জমির মালিকানা নিয়ে মামলায় জড়ানোর সম্ভাবনা থাকে।
৩. নাবালকের সম্পত্তি ক্রয় না করা:
১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তি বা তার নামে থাকা সম্পত্তি কেনা-বেচায় অংশ নিতে পারে না। নাবালকের সম্পত্তি কেনা আইনত অবৈধ এবং পরবর্তীতে সেই লেনদেন বাতিল হওয়ার ঝুঁকি থাকে।
৪. প্রমাণ ছাড়া টাকা লেনদেন নয়:
বন্ধু বা আত্মীয় বলে দলীল-প্রমাণ ছাড়া কাউকে টাকা কর্জ দেওয়া অনুচিত। উপযুক্ত লিখিত প্রমাণ না থাকলে আইনত সেই টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
৫. স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাওয়ার অধিকার রাখেন:
অনেকের ভুল ধারণা রয়েছে যে স্ত্রী নিজে তালাক দিলে দেনমোহর প্রাপ্য হন না। বাস্তবে, ইসলামী শরিয়া ও দেশের প্রচলিত আইনে স্ত্রী তালাক দিলেও দেনমোহর পাওয়ার অধিকার রাখেন- যদি তা বিবাহের সময় নির্ধারিত থাকে।
৬. পিতামাতার ভরণপোষণ সন্তানের দায়িত্ব:
আইন অনুযায়ী, সন্তানরা তাদের পিতা-মাতার ভরণপোষণ দিতে বাধ্য। যদি কোনো সন্তান তা না করেন, তবে পিতা-মাতা আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন।
৭. ইয়াতিমের সম্পত্তির অধিকার:
যে শিশু ইয়াতিম, তার পিতা না থাকলেও দাদা কিংবা নানা যার সম্পত্তির উত্তরাধিকার হিসেবে সে বিবেচিত- তার সম্পত্তির অংশ পেতে পারে। উত্তরাধিকার আইনে ইয়াতিম সন্তানের সম্পত্তির অধিকার সুনিশ্চিত করা হয়েছে।
উপরোক্ত পরামর্শগুলো মানলে আপনি অনেক জটিলতা ও হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আইন জানা নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা একজন সু নাগরিকের কাজ।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।