যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে ইতালির মানুষ
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
একদিকে দখলদার ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে নৃশংসতা ও গণহত্যা অব্যাহত রেখেছে, অন্যদিকে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে বাড়ছে জনসমর্থন। এটা ইতালির মতো দেশের ক্ষেত্রেও সত্য। যে দেশের সরকার তেল আবিবের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। যদিও স্থানীয় কিছু পদক্ষেপ সরকারের কপালে ভাঁজ ফেলেছে।
গত ২৪ জুন ইতালির সর্ববৃহৎ ভোক্তা সমবায় ‘কোপ আলিয়াঞ্জা ৩.০’ গাজায় গণহত্যার কথা উল্লেখ করে তাদের সেলফ থেকে কিছু ইসরায়েলি পণ্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কোপ আলিয়াঞ্জার চারশর বেশি বিক্রয়কেন্দ্র এবং ২২ লাখের বেশি সদস্য রয়েছে। একই দিনে যুক্তরাজ্যভিত্তিক ‘কো-ওপ’ অধিকার লঙ্ঘনের অভিযোগে দখলদার ইসরায়েলসহ কিছু দেশ থেকে পণ্য সংগ্রহ বন্ধ করে দিয়েছে।
ফিলিস্তিনের পক্ষে ইতালির একটি প্রচারণা হলো ‘ঘড় ঃড় ওংৎধবষর চৎড়ফঁপঃং রহ খধৎমব-ঝপধষব জবঃধরষ’ (বৃহৎ ও খুচরা সব বিক্রেতার পক্ষ থেকে ইসরায়েলি পণ্যকে না)।
এই প্রচারণার সঙ্গে যুক্ত একজন বলেছে, ‘একজন নাগরিক ও ভোক্তা হিসেবে আমরা যে ক্ষমতা রাখি তার একটি স্পষ্ট বার্তা এটি।’ প্রচারণাটি শুরু হয় গত বছরের এপ্রিল মাসে। যখন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস প্রথমবারের মতো ঘোষণা করেছিলো দখলদার ইসরায়েল গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। এই আন্দোলনে ইতালির পাঁচটি অঞ্চলের ১৬০টি নাগরিক সংগঠনকে যুক্ত করেছে।
কয়েক মাসের অব্যাহত প্রচারণা, চাপ ও স্বাক্ষর গ্রহণের পর এই সিদ্ধান্ত এলো। ৩০ জুন কোপ ইতালিয়া এক বিজ্ঞপ্তিতে বলেন, বয়কটের সিদ্ধান্ত ভোক্তাদের, প্রতিষ্ঠানের নয়।
গাজার প্রতি সংহতি জানানোর আরেকটি মাধ্যম গাজা কোলা। কোপ আলিয়াঞ্জা ৩.০ গাজা কোলা বিক্রির ঘোষণা দিয়েছে। গাজা কোলা গাজার আল কারামা হাসপাতাল পুনর্নির্মাণে অর্থায়ন করছে।
বর্তমানে ইতালিতে গাজা কোলা শুধু অনলাইনে পাওয়া যাচ্ছে। গাজা কোলার ইতালি প্রতিনিধিরা জানিয়েছে, তাদের সঙ্গে ইতালির একাধিক ভোক্তা সমবায় যোগাযোগ করেছে এবং তারা ক্রমবর্ধমান চাহিদা পূর্ণ করতে হিমশিম খাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)