যেখানে এক প্লেট বিরিয়ানির দাম ৩০ হাজার টাকা!
তবে একেক জায়গায় বিরিয়ানির স্বাদ একেকরকম হয়। শুধু স্বাদ বললে ভুল বলা হবে, দামেরও রকমফের হয়। কিন্তু সবচেয়ে দামি বিরিয়ানির দাম কত হতে পারে সেই বিষয়ে কোনো ধারণা আছে কি? জানুন কোথায় কত টাকায় মেলে সবচেয়ে দামি বিরিয়ানি?
দুবাই শহরের ‘দ্য বোম্বে বরো’ রেস্তোরাঁয় বিক্রি হয় বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানি। এখানে এক প্লেট বিরিয়ানির মূল্য প্রায় ৩০ হাজার টাকা। মনে প্রশ্ন আসতেই পারে এত দাম কেন?
দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যানশিয়াল সেন্টারে রয়েছে এই রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় পাওয়া যায় ‘রয়্যাল গোল্ড বিরিয়ানি’। সুবিশাল সোনার থালায় পরিবেশন করা হয় এই বিরিয়ানি। সঙ্গে থাকছে ২৩ ক্যারাট সোনার পাতা। জানা গিয়েছে, এই পাতা খাদ্যযোগ্য। দুবাইয়ের মুদ্রায় এই খাবারের দাম ডিএইচ ১০০০, যা বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, সোনার প্লেটে খাদ্য গ্রহণ করা শরীয়তে জায়িয নেই। কিন্তু তারপরও দুবাইয়ে এ ধরণের রেস্তোরাঁগুলোতে অহরহ স্বর্ণের প্লেট ব্যবহার করা হয়। যা ইসলামী শরীয়তে নিষিদ্ধ।
এখানকার এক প্লেট বিরিয়ানিতে থাকে সুগন্ধি বিরিয়ানি রাইস, কাশ্মীরি মাটন কাবাব, মালাই চিকেন, পুরানি দিল্লি মটন চাপ আর মোগলাই কোপতা। এই সবকিছুই সোনালি মোড়ক এবং জাফরান দিয়ে সাজানো থাকে বলে এর দাম এত বেশি। তবে এই একপ্লেট বিরিয়ানি কিন্তু ছয় থেকে সাতজন অনায়াসেই খেতে পারে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।