যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন -ইশরাক
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, ভারতের আগ্রাসনবিরোধী, অন্য যেকোনো দেশ- সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, তাদের আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ।
ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে; এটাই স্বাভাবিক। বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কী, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিঅ্যাক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার।
তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার সবচেয়ে কাছের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে। মুরাদনগরে যে ধরনের বর্বরোচিত একটি হত্যাকা- ঘটানো হয়েছে কিছুদিন আগে। তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমেই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হলো। পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদমাধ্যম, গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান, গিয়ে ইনভেস্টিগেট করেন।
তিনি আরও বলেন, গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি। তারা এখনো ভয় পায়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এদের। ভয়টা কিভাবে এলো? মব জাস্টিস। মব জাস্টিস নিয়ে আর কথাই বলব না, যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)