যেকোনো হামলার কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি নাইজারের সামরিক শাসকের
, ০৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২১ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৬ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশগুলির একটি প্রতিনিধি দল নাইজারে গত মাসের অভ্যুত্থানের পরে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য চূড়ান্ত চাপ দিয়েছে। এ বিষয়ে নাইজারের নতুন সামরিক শাসক শনিবার সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, দেশটিতে যে কোনও আক্রমণের কঠিন জবাব দেয়া হবে।
জেনারেল আব্দুর রহমান তিয়ানি- যিনি ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতা গ্রহণ করেন, তিনি ভাষণে বলেছিলেন যে, ক্ষমতার হস্তান্তরের সময় তিন বছরের বেশি হবে না। তবে তিনি যোগ করেছেন: ‘আমাদের বিরুদ্ধে যদি আক্রমণ করা হয়, তবে এটি পার্কে হাঁটার মতো সহজ হবে না, যা কিছু লোক মনে করে।’
ওয়েস্ট আফ্রিকান ব্লক ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) এর একটি প্রতিনিধি দল নাইজারের নতুন সামরিক শাসকদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে একটি চূড়ান্ত কূটনৈতিক চাপের জন্য নাইজার সফর করার পরে তিনি কথা বলেন। তারা শনিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সাথে দেখা করেছেন এবং ইকোওয়াসের একটি ঘনিষ্ঠ সূত্র এএফপিকে বলেছেন যে, তিনি ‘ভালো অবস্থায়’ ছিলেন।
বাজুমকে আটক রাখা হয়েছে এবং অভ্যুত্থানের পর থেকে তাকে তার পরিবারের সাথে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে রাখা হয়েছে। তবে তার অবস্থা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। নাইজার টেলিভিশনের ছবিতে দেখা গেছে, বাজুম হাসছেন এবং নাইজেরিয়ার সাবেক নেতা আব্দুল সালামি আবুবাকারের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যদের সাথে করমর্দন করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)