যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনি ভূখ- গিলছে দখলদার ইসরায়েল
, ২৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ রবি , ১৩৯২ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য স্থাপনাগুলোর একটি ফিলিস্তিনের বাত্তির। পুরোনো ঐতিহ্যবাহী জলপাইবাগান আর আঙুর ক্ষেতের জন্য পরিচিত এই গ্রাম। এখানে প্রাকৃতিক ঝরনার পানি ব্যবহার করা হয় সেচের কাজে। কয়েক শতাব্দী ধরে এভাবেই জীবন বয়ে চলেছে সেখানে। প্রকৃতির কোলঘেঁষা এই গ্রাম এখন অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের নতুন ‘ফ্ল্যাশ পয়েন্টে’ পরিণত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রামের স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি কেড়ে নিয়ে সেখানে নতুন ইহুদি বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে দখলদার ইসরায়েল। কয়েক প্রজন্ম ধরে যে জমি ব্যবহার কওে আসছেন স্থানীয়রা, নতুন ইহুদি বসতির নিরাপত্তার জন্য সেখানে গড়ে উঠেছে দখলদার ইসরায়েলি ফাঁড়ি। গ্রামের বাসিন্দারা বলেছেন, ‘নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি দখল করছে ওরা। ’
ইউনেসকো জানিয়েছে, বাত্তিরকে ঘিরে বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইনে এ ধরনের বসতি স্থাপনকে অবৈধ হিসেবে দেখা হয়। আক্ষেপের সুরে স্থানীয়রা বলছিলেন, ওরা কোনো আইনের তোয়াক্কা করে না।
গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি স্থাপনের তোড়জোড় বেড়েছে। ইসরায়েলি চরমপন্থীদের মতে, এসব বসতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপনের যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। আশঙ্কা করা হচ্ছে, নিজেদের ‘লক্ষ্য’ পূরণের জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে এই চরমপন্থীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)