গাজা-পশ্চিম তীর-জেরুজালেমে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে
, ২৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ রবি , ১৩৯২ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসবাদী ইসরায়েলের বিভিন্ন কর্মকা-ের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-, অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছে ফ্রান্স।
একইসঙ্গে এসব ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। গত শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেমে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটিয়েছে বলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েলি কর্মকা-ের জেরে ফিলিস্তিনি এসব অঞ্চলে পরিস্থিতির অবনতির বিষয়ে দৃঢ় উদ্বেগ প্রকাশ করছে ফ্রান্স। ’
গাজা সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুল এবং আশ্রয়কেন্দ্রগুলোতে সন্ত্রাসবাদী পরগাছা ইসরায়েলি হামলার ফলে অগ্রহণযোগ্য সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার বাধ্যবাধকতা দখলদার ইসরায়েলসহ সকলের জন্যই প্রযোজ্য বলে ফ্রান্স দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে। এই ক্ষেত্রে, মানবিক বা জাতিসংঘের কর্মীদের লক্ষ্য করে হামলাও অগ্রহণযোগ্য। ফ্রান্স গত ২৮ আগস্ট গাজায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গাড়িতে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গুলিবর্ষণেরও তীব্র নিন্দা জানায়। ওই হামলার ফলে গাজা উপত্যকায় ডব্লিউএফপি তাদের কার্যক্রম স্থগিত করেছে।
অন্যদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৃহৎ আকারের ইসরায়েলিদের সন্ত্রাসীপনা সামরিক অভিযানের নিন্দা করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর এই অভিযান অভূতপূর্ব অস্থিতিশীলতা এবং সহিংসতা সৃষ্টি করছে। এছাড়া পশ্চিম তীরে উপনিবেশ স্থাপন অবিলম্বে বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেছে ফ্রান্স।
এদিকে জেরুজালেমের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, আল-আকসা মসজিদের বর্তমান স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ‘দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভিরের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যেরও নিন্দা করছে ফ্রান্স। দখলদার ইসরায়েলি এই মন্ত্রী প্রকাশ্যে এবং বারবার স্থিতাবস্থার বিপরীতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চলেছে। এছাড়া ইহুদীবাদী সরকারকে এই ধরনের অগ্রহণযোগ্য মন্তব্যের দৃঢ়তার সাথে নিন্দা করার আহ্বানও জানিয়েছে ফ্রান্স। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












