যুদ্ধের অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোকে এমনটাই জানিয়েছেন। খবর সিএনএনের।
তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু যুদ্ধবিরতি চায় কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতারের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, “কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কি চায়”
আগামী বৃহস্পতিবার ১৫ আগস্ট মিশরের রাজধানী কায়রোতে হামাস-ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র তিন দেশই বলেছে বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমেই তাদের একটি সমাধানে পৌঁছাতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।