যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধ বিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। সর্বশেষ উপত্যকাটির একটি তাঁবুতে দখলদারদের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সেইসঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলতে চাইছে বলেও দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি।
স্থানীয় সময় গত শনিবার (৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামাসের মতে, এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরেকটি গণহত্যামূলক হামলা।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী শিশু ও নারীদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। এটি বেসামরিক মানুষের বিরুদ্ধে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ।
তিনি আরও বলেন, এ হামলার সময় কায়রোতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছিলো।
হামাসের অভিযোগ, গত বছর যুদ্ধবিরতি হওয়ার পরও সন্ত্রাসী ইসরায়েল বারবার গাজায় হামলা চালিয়েছে।
তাদের মতে, যুদ্ধবিরতিকে শান্তি প্রতিষ্ঠার বদলে ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি প্রমাণ করে, দখলদার ইসরায়েল এ চুক্তিকে দুর্বল করে দিতে এবং শেষ পর্যন্ত ভেঙে ফেলতে কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)