যুদ্ধবিরতির সময়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করেছে ইরান -সেনাবাহিনীর মুখপাত্র
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক মন্তব্যে আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতির সময়ে ইরানের সেনাবাহিনী সামরিক সক্ষমতা পুনর্গঠন ও শক্তিশালী করার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে মেরামত করা বিভিন্ন সামরিক ব্যবস্থা পুনরায় সচল করা হয়েছে এবং নতুন সরঞ্জাম সেনাবাহিনীর অপারেশনাল কাঠামোয় যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, নতুন সরঞ্জাম সংযোজনের ফলে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় আরও উন্নত হয়েছে।
আকরামিনিয়া বলেন, আমরা সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। তিন মাসের যুদ্ধবিরতির সময়টি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য একটি ভালো সুযোগ।
ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন এই জেনারেল। তথ্যসূত্র: তাসনিম নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)