যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি সন্ত্রাসী ইসরায়েল, হামাসকেও মানার আহ্বান ব্লিঙ্কেনের
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন জানিয়েছে, দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তাই সে হামাসের প্রতি আহ্বান জানিয়েছে, গোষ্ঠীটিও যেন এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সময় গত সোমবার বলেছে, যেসব অনৈক্য ওয়াশিংটন প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবটিকে আটকে রেখেছিল, সেগুলো দূর করতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে ‘সংযোগ প্রস্তাব’ দেওয়া হয়েছে, নেতানিয়াহু সেসব প্রস্তাব মেনে নিয়েছে। এ সময় সে হামাসকেও এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।
ব্লিঙ্কেন গত সোমবার নেতানিয়াহুর সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেছে। এ ছাড়া, সে ইসরায়েলি অন্যান্য শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করেছে। গত সোমবার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সে বলেছে, সম্ভবত গাজায় একটি যুদ্ধবিরতির জন্য চুক্তির লক্ষ্যে এই প্রচেষ্টাই সর্বশেষ সুযোগ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছে, নেতানিয়াহুর সঙ্গে গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে আমাকে নিশ্চিত করেছে যে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল (যুক্তরাষ্ট্র প্রস্তাবিত) সেতুবন্ধ প্রস্তাব গ্রহণ করেছে এবং সে প্রস্তাবকে সমর্থন করবে।’
এ সময় হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এখন হামাসের জন্যও একই কাজ করা বাধ্যতামূলক এবং তারপর মধ্যস্থতাকারীদের সহায়তায় পক্ষগুলোসহ মার্কিন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারকে একত্র হতে হবে এবং তারা কীভাবে বাস্তবায়ন করবে সে সম্পর্কে স্পষ্ট বোঝাপড়ায় পৌঁছানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।’
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।