ভারতে মুসলমানদের বাড়ি-প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ
, ১৫ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৬ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
দশম শ্রেণির এক মুসলিম ছাত্র ১০ বছর বয়সী এক হিন্দু ছাত্রকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ভারতের রাজস্তানের উদয়পুর। সংঘর্ষের পর দিন গত শনিবার (১৭ আগস্ট) অভিযুক্ত ছাত্রের বাড়িসহ রাজ্যের মুসলিমদের বেশ কিছু বাড়িঘর বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এলাকায় জারি করা হয়েছে কারফিউ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দ্য হিন্দু জানিয়েছে, এদিন (শনিবার) বাজারগুলো খোলা হয় এবং কোনও অপ্রীতিকর ঘটনার তারা পায়নি।
দ্য ডন ও কলকাতা ভিত্তিক বাংলা দৈনিক পুবের কলমে জানিয়েছে, জুমুয়াবার শুরু হয় এই সংঘর্ষ। এ সময় মুসলিমদের বাড়িঘর, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলেছে। এরপর শনিবার সকালে নোটিশ দিয়ে দুপুরেই মুসলিম সম্প্রদায়ের মানুষের বেশকিছু বাড়িঘর বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
দ্য ডন বলছে, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল) মুসলিম ছেলের পরিবারকে ‘বুলডোজারের ন্যায়বিচার’কে কঠোর সমালোচনা করেছে। তারা বিজেপি সরকারের বেআইনি পদক্ষেপকে সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক বলে বর্ণনা করেছে। রাজ্য কর্তৃপক্ষের ‘বাছাই এবং বেছে নেয়া’ পদ্ধতিটি মৌলিক অধিকার এবং প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির স্পষ্ট লঙ্ঘন ছিল বলে উল্লেখ করেছে পিইউসিএল। যদিও দেশটির শীর্ষ আদালত মুসলিম ছেলের বাড়ি ভেঙে ফেলাকে এরইমধ্যে বেআইনি বলে সমালোচনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)